Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) শরীরের কোথায় কোথায় টিকটিকি পড়লে কী হয়?
পৃথিবীতে হাজার রকমের বিশ্বাস রয়েছে। তার মধ্যে কিছু বিশ্বাসের সারবত্তা রয়েছে। কিছু আবার নিতান্তই অন্ধবিশ্বাস। কূপমুণ্ডক ছাড়া তাতে ভরসা করা একেবারে উচিত নয়। [দেখে নিন 'সুন্দরী' জেলিফিশ কতোটা 'প্রাণঘাতী' হতে পারে]
এরকমই একটি বিশ্বাসের প্রাণী টিকটিকি। সরীসৃপ এই প্রাণীকে নিয়ে গল্পের শেষ নেই । যেমন কোনও কথা বলার সময় পাশে বসে থাকা টিকটিকি টিক টিক করে শব্দ করলে আমরা যে কথাটি চলছে তা সত্য বলে ধরে নিই। মনে করি তাই জন্যই হয়ত টিকটিকি সায় দিচ্ছে। অনেকে আবার অমঙ্গলসূচক শব্দ ভেবে ভয়ও পেয়ে থাকে।
এরকম আরও হাজারো বিশ্বাস রয়েছে যা মানুষ যুগে যুগে কোনও কারণ ছাড়াই মানুষ বিশ্বাস করে আসছে। আর তাই নিয়ে সারা বিশ্বে চর্চা অব্যাহত। এর পিছনে বুৎপত্তিগত কারণ কি তা না জেনেই এর উপরে নির্ভরশীল হয়ে পড়ছে শিক্ষিত মানুষ থেকে শুরু করে অল্পশিক্ষিত জনতা।
সাধারণত টিকটিকি দেখলেই শরীরের মধ্যে কেমন যেন একটা করে ওঠে। বিশেষ করে মহিলারা আশপাশে টিকটিকি দেখলেই আঁতকে ওঠেন। আর গায়ে টিকটিকি পড়লে তো আর রক্ষা নেই। চেঁচিয়ে বাড়ি মাথায় করে দেন। তবে জানেন কি গায়ে টিকটিকি পড়া কীভাবে আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে? জেনে নিন নিচের স্লাইডে ক্লিক করে। [এই ১০টি কুসংষ্কার মেনে চলে অধিকাংশ ভারতীয়]

মাথায় টিকটিকি পড়লে
মাথায় টিকটিকি পড়লে ভয় পাওয়া স্বাভাবিক। তবে তা ছাড়াও এটাকে খুব একটা ভালো লক্ষণ বলে গণ্য করা হয় না।

ডান চোখে টিকটিকি পড়লে
ডান চোখে টিকটিকি পড়লে খুব তাড়াতাড়ি আপনি কোনও সুখবর পাবেন।

বাম চোখে টিকটিকি পড়লে
বাম চোখে টিকটিকি পড়লে বলা হয়, আপনি খুব ধনী হতে চলেছেন।

ডান হাতে টিকটিকি পড়লে
ডান হাতের কব্জিতে টিকটিকি পড়লে সেটাকে ভালো লক্ষণ বলে ধরা হয় না।

বাম হাতে টিকটিকি পড়লে
বাম হাতে টিকটিকি পড়লে তা খুব লাকি বলে ধরে নেওয়া হয়।

নখে টিকটিকি লাগলে
নখের মধ্যে টিকিটিকি ছুঁয়ে গেলে ধরে নেওয়া হয়, আপনার কিছু একটা হারাতে চলেছেন।

ডান কপালে টিকটিকি পড়লে
ডান কপালে টিকটিকি পড়লে তা ভালো কিছুর সূচনা করে বলে মনে করা হয়।

বাম কপালে টিকটিকি পড়লে
বাম কপালে টিকটিকি পড়লে আপনার করা কাজ সফল হবে বলে ধরে নেওয়া হয়।

ডান কাঁধে টিকটিকি পড়লে
ডান কাঁধে টিকটিকি পড়লে যে কাজ করবেন তাতে আপনার জয় নিশ্চিত।

বাম কাঁধে টিকটিকি পড়লে
বাম কাঁধে টিকটিকি পড়লে জীবনে সুখ শান্তি আসে বলে মনে করা হয়।

ঘাড়ে টিকটিকি পড়লে
ঘাড়ে টিকটিকি পড়লে আপনার শত্রুর সংখ্যা বাড়তে থাকবে।

গা বেয়ে টিকটিকিট উঠলে
গা বেয়ে টিকটিকিট উঠলে আপনার আয়ু বেড়ে যাবে।



Click it and Unblock the Notifications