Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu tips: বাড়িতে বাস্তুত্রুটি রয়েছে কীভাবে বুঝবেন? তাসের ঘরের মত ভেঙে পড়বে সংসার!
Vastu tips: সনাতন ধর্মেবাস্তুশাস্ত্র গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে, বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) নিয়ম মেনে চললে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। তবে বাস্তু নিয়ম না মানলে বাস্তু দোষও (Vastu Dosh) হতে পারে। যার কারণে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বাস্তুশাস্ত্রের মূল উদ্দেশ্য হল, আমাদের ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখা।
প্রায়শই মানুষ ঘরে ঝগড়া, কোনও কাজে বাধাবা সমস্যার সম্মুখীন হয়, পারস্পরিক তর্ক, আর্থিক সমস্যা, রোগ, মানসিক চাপ ইত্যাদি নানা ধরণের সমস্যায় ভুগতে থাকেন। বাস্তু বলছে, এগুলি সবই বাস্তু ত্রুটির কারণে হয়।

কিন্তু সবচেয়েগুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তু দোষের লক্ষণগুলি কী, বাস্তু দোষের লক্ষণ কীভাবে খুঁজে বের করা যায় এবং এই ত্রুটিগুলি এড়াতে কী ব্যবস্থা নেওয়া উচিত। আসুন জেনে নিই ঘরে বাস্তু ত্রুটির লক্ষণগুলি কী কী এবং এর প্রতিকারে আপনার কী করণীয়-
বাস্তু দোষের লক্ষণ-
বাস্তু শাস্ত্র অনুসারে ঘর তৈরি না করলে বাস্তু দোষ হয়। উদাহরণস্বরূপ, বাড়ির দরজা দক্ষিণ দিকে থাকা, ঘরের দরজা সরলরেখায় থাকা, রান্নাঘর দক্ষিণ-পূর্ব কোণে না থাকা, এই সবই বাস্তু দোষের কারণ। তাই আসুন প্রথমেই জেনে নেওয়া যাক, বাস্তু দোষের লক্ষণগুলি কী কী-
- ঘরে কলহ: যদি কোনও কারণ ছাড়াই বাড়ির লোকেদের মধ্যে ঝগড়া-বিরোধ লেগে থাকে, তাহলে তা বাস্তু দোষের কারণে হতে পারে। এগুলি অবহেলা করবেন না।
- স্বাস্থ্য সমস্যা: যদি পরিবারের সদস্যরা ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন বা কোনও স্বাস্থ্য সমস্যায় ভোগেন, তাহলে এটিও বাস্তু দোষের লক্ষণ হতে পারে।
- আর্থিক সমস্যা: ভালো ব্যবসা এবং আয় থাকা সত্ত্বেও যদি আর্থিক অবস্থা ভালো না হয়, তাহলে এটি বাস্তু দোষের কারণ হতে পারে।
- দক্ষিণ দিকে প্রধান দরজা থাকা: বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির প্রধান দরজা দক্ষিণ দিকে থাকা অশুভ বলে মনে করা হয়।
বাস্তু দোষের প্রতিকার-
- বাড়ির বাস্তু দোষ কমাতে এবং নেতিবাচক শক্তি দূর করতে, আপনার বাস্তু শান্তি পুজো করা উচিত। বাস্তুশাস্ত্রের পুজো করলে ঘরে ইতিবাচক শক্তির বাস হয়
- ঘরে বাস্তু পিরামিড রাখলে বাস্তু ত্রুটি কমে। বাড়ির উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম কোণে আপনিএকটি রূপালী বাস্তু পিরামিড রাখতে পারেন
- যদি বাড়ির প্রধান দরজার দিক দক্ষিণ দিকে হয়, তাহলে আপনার এটি পরিবর্তন করার চেষ্টা করা উচিত। আপনার বাড়ির মূল দরজায় ওঁ বা স্বস্তিকা চিহ্ন রাখা উচিত
- বাস্তু দোষ কমাতে এবং ইতিবাচক শক্তি অর্জনের জন্য আপনার ঘরে গঙ্গা জল ছিটিয়ে রাখা উচিত



Click it and Unblock the Notifications