Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Marriage Horoscope 2022 : ২০২২-এ গাঁটছড়া বাঁধবেন এই ৫ রাশির জাতকরা! দেখুন তালিকায় আপনার রাশি আছে কিনা
আর মাত্র কয়েকটা দিন পর শুরু হবে ২০২২ সাল। আগামী বছর যাতে ভালভাবে কাটে এই প্রত্যাশা সকলের। নতুন বছরে কেরিয়ার, আর্থিক দিক আগের চেয়ে উন্নতি হবে কিনা, এই চিন্তা সকলেরই আছে। আবার কারুর চিন্তা প্রেম-ভালবাসা নিয়ে। মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার স্বপ্ন নতুন বছরে পূরণ হবে কিনা, সেই ভাবনাও আছে অনেকের মনে।

আসন্ন বছর ২০২২-এ পাঁচটি রাশির জাতকদের জীবনে সুখ আসতে চলেছে। এই রাশির জাতক-জাতিকারা মনের মতো জীবনসঙ্গীও পাবেন এবং শুভ বিবাহের যোগও আছে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা নতুন বছরে মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। শনি কর্কট রাশির বিবাহের ঘরে গোচর করবে। জুলাই মাস থেকে বিবাহের যোগ তৈরি হবে। এই রাশির যে জাতক-জাতিকারা লভ ম্যারেজ করতে চান, তাদের মনের ইচ্ছা পূরণ হবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের নতুন বছরে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে কোনও বিশেষ ব্যক্তি প্রবেশ করতে পারেন। এপ্রিল মাসে এই জাতকদের বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা রিলেশনশিপে আছেন তাদেরও এই বছরটি ভাল কাটবে।

কন্যা রাশি
নতুন বছরে কিছু গ্রহের গোচর কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল ফলাফল আনবে। বছর শুরুর তিন মাস পর জীবনসঙ্গী পেতে পারেন। খুব শিগগরই মনের মতো জীবনসঙ্গীর সন্ধান পাবেন কন্যা রাশির জাতকরা। আপনি যত তাড়াতাড়ি সম্ভব তার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন। ২০২২ সালে এই রাশির জাতক-জাতিকাদের বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি
এই বছরটি বৃশ্চিক রাশির জাতকদের জন্যও খুব সুখকর হতে চলেছে। এই সময় শনি ও বৃহস্পতির প্রভাবে, আপনার জীবনে নতুন সম্পর্ক দেখা দেবে। এই নতুন সম্পর্ক সুখী ও স্থায়ী হবে।

মীন রাশি
এপ্রিলের পর বৃহস্পতি মীন রাশিতে গোচর করবে। এর ফলে সাত পাকে বাঁধা পড়ার যোগ তৈরি হবে মীন রাশির জাতকদের জন্য। যারা দীর্ঘদিন ধরে জীবনসঙ্গী খুঁজছেন, এই সময় তারা মনের মতো সঙ্গীর দেখা পাবেন। শিগগিরই আপনি গাঁটছড়া বাঁধতে পারেন।



Click it and Unblock the Notifications