Holi 2023: দোলের দিন করুন আবিরের এই উপায়, দাম্পত্য জীবনে ফিরবে সুখ-শান্তি!

বৈবাহিক জীবন সুখে ও ভালোবাসায় ভরে থাকুক, এমনটা আমরা সবাই চাই। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সবার ক্ষেত্রে তা সম্ভব হয় না। জীবনে ওঠা-নামার পরিস্থিতি চলতেই থাকে। অনেক বাড়িতেই দেখা যায়, দাম্পত্য কলহ লেগেই রয়েছে। তবে দোলের দিন কিছু বিশেষ ব্যবস্থা করতে পারলে বিবাহিত জীবনে চলমান তিক্ততার অবসান ঘটতে পারে। বিশেষত, সদ্য় বিবাহিতদের জন্য দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিবাহিত জীবনের প্রথম দোল তাঁদের নতুন জীবনকে আরও রঙিন ও আনন্দময় করে তোলে।

holi remedies

বিবাহিত সম্পর্কের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস থাকা সবচেয়ে জরুরি। চলুন জেনে নেওয়া যাক, সুখী বিবাহিত জীবনের জন্য হোলির দিন কী কী উপায় অবলম্বন করবেন-

অশোক পাতার উপায়

অশোক পাতার উপায়

বিবাহিত জীবনে সুখ-সমৃদ্ধি ফেরাতে, হোলির দিন অশোক গাছের দু'টি পাতা নিয়ে একটি পাতায় হলুদ রঙের আবীর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং অন্য পাতায় জীবনসঙ্গীর নাম লিখুন। এবার এটি আপনার ইষ্ট দেবতার চরণে অর্পণ করুন। স্বামী-স্ত্রী একসঙ্গে এই উপায় করতে হবে।

রাধা কৃষ্ণের উপায়

রাধা কৃষ্ণের উপায়

হোলি উৎসবে ভগবান রাধা-কৃষ্ণের স্মরণ করা হয়। বিবাহিত জীবনে সুখ-শান্তির জন্য হোলির দিনে জীবনসঙ্গীর সঙ্গে মিলে রাধা-কৃষ্ণের চরণে আবীর নিবেদন করুন। ভক্তিভরে ভগবানের আশীর্বাদ চান।

শিব-পার্বতীর আশীর্বাদ নিন

শিব-পার্বতীর আশীর্বাদ নিন

হোলির দিনে শিব-পার্বতীর আশীর্বাদ অবশ্যই নিন। স্বামী-স্ত্রী একসঙ্গে শিব-পার্বতীর চরণে আবীর নিবেদন করুন। জীবনসঙ্গীকে ওই একই রঙ দিয়ে রাঙান।

আবীরের উপায়

আবীরের উপায়

হোলির দিন একটি লাল কাপড়ে এক মুঠো আবীর বেঁধে নিন। স্বামী-স্ত্রী দুজনে মিলে নদীতে এই কাপড় ভাসিয়ে দিন।

গোমাতার আশীর্বাদ নিন

গোমাতার আশীর্বাদ নিন

হিন্দু ধর্মে গরুকে মায়ের স্থান দেওয়া হয়েছে। হোলির দিন স্বামী-স্ত্রী একসঙ্গে মিলে গরুর চরণে আবীর দিন। গোমাতার আশীর্বাদ নিয়ে গুড় ও রুটি খাওয়ান। এই উপায়ে বিবাহিত জীবনে সুখ-সমৃদ্ধি ফিরবে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।

X
Desktop Bottom Promotion