Holi 2021 : এই পাঁচ রাশির জন্য শুভ হতে চলেছে দোল! দেখে নিন তালিকায় আপনি আছেন কিনা

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, প্রতিবছর ফাল্গ‌ুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উত্‍সব পালন করা হয়। এর আগের দিনটি ন্যাড়া পোড়া বা হোলিকা দহন নামে পরিচিত। এই বছর এক দুর্লভ যোগে উদযাপিত হতে চলেছে হোলি উৎসব, কারণ ২৮ মার্চ গ্রহের দুর্লভ ও শুভ যোগ দেখা যাবে। এই বছরের দোলে রয়েছে ধ্র‌ুব যোগ। এইদিন চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি এবং শনি অবস্থান করবে মকর রাশিতে। ৪৯৯ বছর পর হোলির দিনে এমন সংযোগ সৃষ্টি হচ্ছে।

Holi is bringing happiness for these 5 zodiac signs, will benefit from auspicious yoga of planets

এছাড়াও, এই দিনে শুক্র ও সূর্য মীন রাশিতে থাকবে। মঙ্গল এবং রাহু বৃষ রাশিতে, বুধ কুম্ভ রাশি এবং কেতু বৃশ্চিক রাশিতে বিরাজ করবে। এই সময় সর্বার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগও থাকবে। এই দুটি যোগই অত্যন্ত শুভ। দোলের দিনে এই শুভ যোগে বিশেষভাবে উপকৃত হবেন পাঁচ রাশির জাতকরা। দেখে নিন কোন কোন রাশির জাতকের জন্য শুভ হবে -

কর্কট রাশি

কর্কট রাশি

গ্রহের অবস্থান বলে দিচ্ছে যে, এই হোলি কর্কট রাশির জাতকদের জন্য প্রচুর আনন্দের হতে চলেছে। আপনার শৈল্পিক এবং সৃজনশীল দক্ষতার বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সহায়তা পাবেন। অর্থনৈতিক বিনিয়োগে লাভ হবে। এই সময় যদি আপনি কোনও বড় সিদ্ধান্ত নেন, তাহলেও আপনার লাভ হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীরা, ব্যবসায় ভালো লাভ পাবেন। পারিবারিক জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সহযোগিতা, ভালবাসা এবং সুখ পাবেন। দূরে থাকা বন্ধু এবং আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। আপনি ভাল খবর পেতে পারেন। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন জাতকদের জন্য এই হোলি আনন্দ নিয়ে আসবে। অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি হবে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতকদের ধর্মকর্মের দিকে মতি হবে। জীবনে যা কিছু পেয়েছেন, তার জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। বাড়িতে বসে পূজা-পাঠ করতে পারেন। যারা চাকরি হারিয়েছেন, তারা নতুন চাকরি পাবেন। ব্যবসায়ীদের জন্যও এই হোলি খুব শুভ হবে। পিতা এবং প্রবীণদের কাছ থেকেও সহযোগিতা মিলবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই হোলি বর্ণময় হতে চলেছে। আনন্দের রং এই বছর আপনার জীবন ভরিয়ে তুলবে। যারা চাকরির পরিবর্তনের চেষ্টায় সাফল্য পাননি, তারা তাদের প্রচেষ্টায় সাফল্য পাবেন। অর্থের বিনিয়োগের ফলে ভবিষ্যতে উপকার মিলবে। লাভ লাইফ রোম্যান্টিক হবে।

মীন রাশি

মীন রাশি

যারা বাড়ি কেনার চেষ্টা করছেন বা বাড়ি তৈরির কথা ভাবছেন, তাদের সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং গুরুত্ব বাড়বে। অতীতে করা বিনিয়োগ থেকে লাভ হবে। চাকরি, ব্যবসায় ধন বৃদ্ধি এবং লাভের ফলে আনন্দিত হবেন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত খুব ভালো সময় আসতে চলেছে আপনার। জীবনসঙ্গীর সাথে এই হোলি আরও আনন্দের হতে চলেছে। সন্তানদের কাছ থেকেও আপনি সুখ পাবেন। এবারের হোলি শিক্ষার্থীদের জন্যও আনন্দদায়ক হতে চলেছে।

X
Desktop Bottom Promotion