Holi Rashifal 2023: এই রাশির ক্যারিয়ারে উন্নতি, রয়েছে অর্থযোগ! আপনার কেমন কাটবে দোল?

Holi 2023 Rashifal in Bengali: উৎসবের দেশ ভারত। একটা উৎসব যেতে না যেতেই আবার একটা উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায়! এর মধ্যে অন্যতম বড় উৎসব হোলি। বাচ্চা থেকে বুড়ো সকলেই রঙের উৎসব উদযাপনে মেতে ওঠেন। হরেক রকমের রঙে আকাশ-বাতাস ছেয়ে যায়।

Holi 2023 Rashifal

প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দেশজুড়ে উদযাপিত হয় হোলি। জ্যোতিষ গণনা অনুসারে, হোলির উৎসব ১২ রাশির জাতকদের উপরই প্রভাব ফেলে। আসুন জেনে নেওয়া যাক, ২০২৩ সালে হোলি কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতকদের হোলি উৎসব খুব ভালো কাটবে। এই দিনে আপনি কোনও ভালো খবর পেতে পারেন। আপনি যে কাজ শুরু করবেন, তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

বৃষ রাশি

হোলিতে পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। আপনি উপহারও পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনি আপনার প্রিয়জনদের সহযোগিতা পাবেন। লভ লাইফে সুখ, শান্তি থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। এই সময় আপনার পদোন্নতি এবং ইনক্রিমেন্ট হতে পারে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনি আপনার পরিবারকে সময় দেবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে এই হোলি উপভোগ করবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

হোলির দিন থেকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এই হোলি আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই দিনে আপনি এমন অনেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, যাঁদের সম্পর্কে আপনি আগে কখনও ভাবেন নি।

সিংহ রাশি

সিংহ রাশি

আপনার সব সমস্যার সমাধান হবে। এই সময় আপনি আপনার পরিবারকে আরও বেশি সময় দিতে শুরু করবেন। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই হোলি থেকে আপনি মানসিক শান্তি পাবেন। হোলির দিন থেকে আপনার মনের অশান্তি শান্ত হতে শুরু করবে, যে কারণে আপনি স্বস্তি বোধ করবেন। নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। সেই ব্যবসায় আপনি সাফল্য পাবেন।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতকদের হোলির উৎসব স্বাভাবিক কাটবে। আর্থিক ক্ষতি হতে পারে। জীবনেও অনেক সমস্যা চলতে পারে। তবে আপনি আপনার বুদ্ধি এবং সংযম দিয়ে সমস্ত সমস্যা কাটিয়ে উঠবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা হোলির পরে সুখবর পেতে পারেন। আপনি একটি ভাল পদ ও বেতনের অফার পেতে পারেন। অবিবাহিত জাতকদের বিয়ে হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকুন। বাইরের জিনিস খাওয়া বন্ধ করুন, অন্যথায় স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। যাঁরা লভ রিলেশনে আছেন, তাঁদের সম্পর্ক এগিয়ে যেতে পারে। বিয়ের প্রস্তাব পেতে পারেন।

মকর রাশি

মকর রাশি

আর্থিক দিক দিয়ে এই সময়টা ভালো যাবে না। ব্যয় নিয়ন্ত্রণ করুন। আয় বাড়ানোর জন্য চেষ্টা করুন। আপনি যদি আপনার জীবনে কারও জন্য অপেক্ষা করছেন, তবে এই সন্ধান এবার শেষ হতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই হোলিতে আপনি অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে শীঘ্রই এর সমাধান হবে। এই উৎসবে আপনি খুব আনন্দ করবেন। মানসিকভাবে আপনি খুব ভালো থাকবেন। এই সময় আপনি কোনও ভালো খবর পেতে পারেন।

মীন রাশি

মীন রাশি

আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। এই হোলিতে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। পরিবারের সঙ্গে আনন্দে হোলি উৎসব উদযাপন করবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সমন্বয় ভালো থাকবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, February 28, 2023, 17:49 [IST]
X
Desktop Bottom Promotion