Holi 2023 Date and Time: ৬ মার্চ ন্যাড়া পোড়া, ৭ মার্চ দোল! জেনে নিন রঙের উৎসবের মাহাত্ম্য

ফাল্গুনী পূর্ণিমায় মহা ধুমধাম করে পালিত হয় রঙের উৎসব দোল। দোল পূর্ণিমা প্রধানত বৈষ্ণবদের উৎসব হলেও সকলেই এই উৎসবে মেতে ওঠেন। একে অপরকে রং মাখিয়ে শুভেচ্ছা, ভালোবাসা বিনিময় এবং মিষ্টি মুখ করার উৎসব। শাস্ত্র মতে, এই তিথিতেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ, রাধিকা এবং অন্য গোপিনীদের সঙ্গে রঙ খেলায় মেতে উঠেছিলেন। তাই, দোল উৎসব হল শ্রী কৃষ্ণের আরাধনার উৎসব। এই দিনে অনেক বাড়িতেই রাধা-গোবিন্দের পুজোও করা হয়।

দোলের আগের দিন পশ্চিমবঙ্গে ন্যাড়া পোড়া হয়। আর উত্তর ও পশ্চিম ভারতে হোলির আগের রাতে হোলিকা দহনের আয়োজন হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালন করা হয়। আসুন জেনে নেওয়া যাক, চলতি বছর দোল পূর্ণিমা কবে পড়েছে এবং এই উৎসবের তাৎপর্য।

holi 2023 date and time

দোল পূর্ণিমার তিথি ও শুভক্ষণ

২০২৩ সালে দোল পূর্ণিমা পড়েছে ৭ মার্চ, মঙ্গলবার। ঠিক তার পরের দিন হোলি উদযাপিত হবে অর্থাৎ ৮ মার্চ, বুধবার।

পূর্ণিমা তিথি শুরু - ৬ মার্চ সোমবার, বিকেল ৪টে ১৭ মিনিটে।

পূর্ণিমা তিথি সমাপ্ত - ৭ মার্চ মঙ্গলবার, সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে।

চলতি বছর ৬ মার্চ, সোমবার প্রদোষ কালে ন্যাড়াপোড়া করা হবে।

দোলের মাহাত্ম্য

অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়, অসৎ-এর ওপর সততার জয়ের প্রতীক হিসেবে উদযাপিত হয় দোল পূর্ণিমা বা হোলি। এই তিথিতে সমস্ত ধরনের ভেদাভেদ ভুলে রঙের উৎসবে মেতে ওঠেন প্রত্যেকে। বাচ্চা থেকে বুড়ো সকলেই একে অপরকে আবির দিয়ে শুভেচ্ছা জানায়। দোলের আগের দিনে ন্যাড়া পোড়া করা হয়। ন্যাড়া পোড়া হল নেতিবাচক ও অশুভ শক্তির ধ্বংসের প্রতীক। পৌরাণিক কাহিনী অনুসারে, হোলি হল শ্রী কৃষ্ণ এবং রাধার মধ্যে পবিত্র প্রেমের উদযাপন। এই কারণেই মথুরা এবং বৃন্দাবনে মহা ধুমধাম করে পালিত হয় হোলি।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।

X
Desktop Bottom Promotion