Holi 2023: রঙের উৎসবে পোশাক পরুন নিজের রাশি অনুযায়ী, জীবনে সাফল্য আসবেই!

বাঙালির দোল হোক বা অবাঙালির হোলি, আসলে এটি হল রঙের উৎসব। রাধা-কৃষ্ণের আরাধনার উৎসব। এ দিন গোটা দেশ নানান রঙে রঙিন হয়ে ওঠে। রঙে রঙে সেজে ওঠে চারিদিক। আর যেকোনও উৎসবেই অন্যতম অনুষঙ্গ হল সাজগোজ। উৎসব বিশেষে সাজের ধরনও বদলে যেতে থাকে। দোলের দিন অনেকেই সাদা রঙের পোশাক পরতে বেশি পছন্দ করেন। কিন্তু সব রঙ মোটেই সবার জন্য আদর্শ নয়।

Colours to wear on Holi as per zodiac sign

জ্যোতিষ অনুসারে, রঙের উৎসবে আপনি যদি আপনার রাশি অনুযায়ী পোশাকের রং বেছে নেন, তাহলে জীবনে সবদিক থেকে সাফল্য আসে। জেনে নিন, দোল পূর্ণিমায় আপনি কোন রঙের পোশাক পরে রঙ খেলবেন।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকারা দোলের দিন লাল রঙের পোশাক পরুন।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের হোলির দিন সাদা পোশাক পরা শুভ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকারা বসন্ত উত্‍সবে সবুজ পোশাক পরতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা সাদা রঙের পোশাক পরতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক জাতিকাদের হোলিতে লাল, গোলাপী, সাদা বা হলুদ রঙের পোশাক পরা উচিত।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের হোলিতে সবুজ, নীল ও বাদামি রঙের পোশাক পরা উচিত।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকারা সাদা, গোলাপী ও হালকা নীল রঙের পোশাক পরতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকারা এবার দোলে লাল, কমলা, কেশর ও হলুদ রঙের পোশাক পরুন।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের হলুদ বা লাল রঙের পোশাক পরা উচিত।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকারা দোলযাত্রায় নীল বা কালো কাপড় পরতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক জাতিকাদের এবার দোল পূর্ণিমায় বেগুনি, কালো, নীল কিংবা সবুজ রঙের পোশাক পরা উচিত।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকারা হোলিতে অবশ্যই হলুদ পোশাক পরুন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion