Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ক্রিসমাস ক্যারোলের ইতিহাস কি আপনি জানেন?
"সেই সময় হটাৎ দেবদূতের আগমন, স্বর্গীয় কর্তাবৃন্দরা ঈশ্বরের প্রশংসা করতে করতে বললেন, স্বর্গে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে"(লূক 2: 13-14)| কথিত আছে যে, যিশুর জন্ম সঙ্গীতের সঙ্গে পালিত হয়েছিল|
প্রথম শতাব্দী থেকেই ক্রিস্টানদের মধ্যে দেবদূতের ঐতিহ্য অব্যাহত; আজও, সারা বিশ্বের মানুষের দরজায় দরজায় এই ঋতু সম্বন্ধীয় আনন্দের স্তবগান ও ক্যারোল গেয়ে বেড়ানো হয়|

129 খ্রিস্টাব্দের আগে থেকেই বড়দিন পালনের জন্য বিশেষভাবে লেখা গানের ঐতিহাসিক রেকর্ড আছে| এই ক্রিসমাস গানগুলি প্রাথমিকভাবে ল্যাটিনে রচিত হয়েছিল, ক্যারোল নয় তবে স্তবগান বলা হত|
তাহলে, খ্রিষ্টমাস ক্যারোল কি? ক্রিসমাস ক্যারোলকে নোয়েলও বলা হয়| ক্রিসমাসের থিমের উপর ভিত্তি করে লেখা গানগুলি, ঐতিহ্যগতভাবে বড়দিনে গাওয়া হয়ে থাকে| ক্রিসমাস ক্যারোল ইউরোপে হাজার বছর আগে প্রথম গাওয়া হয়, কিন্তু সেগুলি ঠিক ক্যারোল বলা যায় না| এইগুলি পৌত্তলিক গান ছিল, যা দক্ষিণায়ন(উইন্টার সলস্টিস)উদযাপনের সময়ে মানুষ বৃত্তাকার পাথরের চারিপাশে নেচে নেচে গাইতেন|
ক্যারোল কোথায় গাওয়া হত? এগুলি সাধারণত চার্চের বদলে বাড়িতেই গাওয়া হত| ভ্রমণ গায়ক বা বাউলরা এই ক্যারোল গান গাওয়া শুরু করেন এবং যেখানেই তারা ভ্রমণ করতেন সেখানকার স্থানীয় লোকেদের জন্য গানের কথা পরিবর্তন করতেন| সেইজন্য, কালক্রমে ক্যারোল যা ল্যাটিন ভাষায় ছিল, পরে সারা বিশ্বে ছড়াবার সাথে সাথে অনেক ভাষায় রূপান্তরিত হয়|
কারা এই ক্রিসমাস ক্যারোলস গেয়েছিলেন? এই ক্যারোলস জনপ্রিয় হয়ে ওঠার আগে, 'ওয়েটস' নামক সরকারি সংকীর্তন গায়করা এই গান গাইতেন, কারণ তারা শুধুমাত্র ক্রিসমাস ইভেই এই গান গাইতেন| এই ওয়েটসদের, ওয়েটনাইট বা ওয়াচনাইটও বলা হত কারণ, মনে করা হয়ে থাকে যে এরা, সেই সকল মেষপালক যারা মেষ দেখভাল করছিলেন যখন দেবদূতের আগমন হয়েছিল|



Click it and Unblock the Notifications


