Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অল্প সময়েই অনেক অনেক টাকার মালিক হতে চান? এই দেব-দেবীদের পুজো শুরু করুন!
এই প্রবন্ধে এমন কিছু দেব-দেবী সম্পর্কে আলোচনা করা হল, যাদের নিয়মিত পুজো করলে চটজলদি বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না।
টাকা হল এমন মহৌষধি, যার গুণে যে কোনও যন্ত্রণা প্রশমিত হতে পারে। পূরণ হতে পারে যে কোনও জাগতিক স্বপ্নও। তাই টাকার প্রয়োজন রয়েছে সবারই। এই কারণেই তো এই প্রবন্ধে এমন কিছু দেব-দেবী সম্পর্কে আলোচনা করা হল, যাদের নিয়মিত পুজো করলে চটজলদি বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। সেই সঙ্গে যে কোনও ধরনের অর্থনৈতিক সমস্যাও মেটে চোখের পলকে।
পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম, হিন্দু ধর্মের উপর লেখা একাধিক গ্রন্থ অনুসারে ঠিক ঠিক নিয়ম মেনে যদি এই প্রবন্ধে আলোচিত সর্বশক্তিমানদের আরাধনা করতে পারেন, তাহলে যে শুধু পকেট ভর্তি টাকার মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয়, এমন নয়। সেই সঙ্গে যে কোনও মনের ইচ্ছা পূরণ হতেও সময় লাগে না।
এখন প্রশ্ন হল এক্ষেত্রে কোন কোন দেব-দেবীর পুজো করার প্রয়োজন রয়েছে?

১. ভগবান কুবের:
শাস্ত্র মতে লর্ড কুবের হলেন ধনের দেবতা। তাই তো নিয়মিত কুবের দেবতার পুজো করলে যে কানও ধরনের অর্থনৈতিক সমস্যা মিটতে সময় লাগে না। সেই সঙ্গে অনেক অনেক টাকার মলিক হয়ে ওঠা যায় চোখের পলকে। আর যদি আপনি অর্থনৈতিক সমস্যা হন, তাহলে তো কথাই নেই! কারণ নিয়মিত সর্বশক্তিমানের পুজো করলে কর্মক্ষেত্রে চরম সফলতা পাওয়ার স্বপ্ন পূরণ হয়। শুধু তাই নয়, এমনটাও বিশ্বাস করা হয় যে একমনে কুবের দেবের পুজো করলে আমৃত্যু কোনও ধরনের অর্থনৈতিক সমস্যা ধারে কাছে ঘেঁষতে পারবে না। প্রসঙ্গত, ধনদেবতার পুজো করার সময় যে মন্ত্রটি পাঠ করতে হবে, সেটি হল- "ওম শ্রিম ওম হ্রিম শ্রিম ওম হ্রিম শ্রিম ক্লিম ভিট্টেসশ্বরায় নমহঃ"।

২. মা লক্ষ্মী:
এমনটা বিশ্বাস করা হয় যে, যে গৃহস্থে মায়ের আগমণ ঘটে, সে পরিবারে কখনও অর্থনৈতিক সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। তাই অল্প সময়েই যদি বড়লোক হয়ে উঠতে চান, তাহলে নিয়মিত মা লক্ষ্মীর পুজো করতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, শাস্ত্রে এমনটা উল্লেখ পাওয়া যায় যে ঠিক ঠিক নিয়ম মেনে যদি মা লক্ষ্মীর আরাধনা করা যায়, তাহলে যে শুধু অনেক টাকার মালিক হয়ে ওঠা যায়, তা নয়। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সফলতার স্বাদ পেতেও সময় লাগে না। শুধু তাই নয়, মা লক্ষ্মীর আশীর্বাদে মনোবল বাড়ে, পদন্নতি ঘটে এবং জীবনে চলার পথে আসা যে কোনও বাঁধা সরে যেতে সময় লাগে না। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা একান্ত প্রয়োজন। তা হল প্রতি বৃহষ্পতিবার যদি মায়ের পুজো করতে পারেন, তাহলে দ্রুত ফল মেলে। আর মায়ের পুজো করার সময় যে মন্ত্রটি পাঠ করতে হবে, সেটি হল-"ওম সর্ববাধা ভিনিরমুক্তা, ধন ধান্যে সুতানবিতাহ, মনুষ্য মাতপ্রাসাদেন ভবিষ্য়তি ন সনশায়াহা ওম।"

৩. লর্ড ভেঙ্কটেশ্বর, তিরুপতি:
কয়েকটি প্রাচীন গ্রন্থে একটি গল্পের সন্ধান পাওয়া যায়। সেখানে এমনটা দাবী করা হয়েছে যে মা পদ্মাবতীকে বিয়ে করার সময় ভগবান তিরুপতি, ভগবান কুবেরের থেকে অনেক ধন সম্পদ ধার নিয়েছিলেন। তাই তো তিরুপতির মন্দিরে টাকা বা মূলবান জিনিস নিবেদন করলে সেই দেনার ভার কমতে থাকে। তাই এমনটা করলে লর্ড ভেঙ্কাটেশ্বর তার ভক্তদের দুহাত খুলে আশীর্বাদ করেন। আর সেই আশীর্বাদ বলে প্রচুর অর্থের মালিক হয়ে উঠতে সময় লাগে না। তাই অল্প সময়েই যদি অনেক টাকার মালিক যদি হযে উঠতে চান, তাহলে একবার তিরুপতির বালাজি মন্দিরে মাথা ঠেকাতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার স্নান সেরে পরিষ্কার জামা-কাপড় পরে যদি লর্ড ভেঙ্কাটেশ্বরের পুজো করা যায়, তাহলে দারুন ফল মেলে।

৪. ভগবান গণেশ:
বড়লোক হয়ে ওঠার পাশাপাশি কর্মক্ষেত্রে যদি চুরান্ত সফলাতর স্বাদ পেতে চান, তাহলে নিয়মিত শ্রী গণেশের পুজো করতে ভুলবেন না যেন! কারণ শাস্ত্র মতে ভগবান গণেশ হলেন সমৃদ্ধির দেবতা। তাই তো বাপ্পার আরাধনা করলে সুফল মিলতে সময় লাগে না। এক্ষেত্রে প্রতি মঙ্গলবার স্নান সেরে "শ্রী বাক্রাতুন্ডা মহাকায়া সুরিয়াকোটি সমপ্রাভা নির্ভিগনাম কুরু মে দেভা সর্ব কারইয়াসু সর্ভদা", এই মন্ত্রটি পাঠ করতে করতে শ্রী গণেশের পুজো করতে হবে।



Click it and Unblock the Notifications