Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Happy Buddha Purnima: বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজগুলি
বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় ও পবিত্রতম উৎসব হল বুদ্ধ পূর্ণিমা। একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ জয়ন্তী পালিত হয়। এই দিনটি বুদ্ধের তিনটি স্মৃতির সঙ্গে জড়িত। এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই বিশেষ দিনে, ভক্তেরা বুদ্ধমন্দিরে যান এবং ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে প্রদীপ জ্বালান, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সাজিয়ে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এ বছর অর্থাৎ ২০২৩ সালে এই বিশেষ দিনটি উদযাপন হবে ৫ মে, শুক্রবার।

আজ এই আর্টিকেলে গৌতম বুদ্ধ-এর বলা কিছু উক্তি ও বুদ্ধ পূর্ণিমা স্পেশাল কিছু মেসেজ দেওয়া হল, যা আপনি আপনার প্রিয়জনদের পাঠাতে পারেন।

১)
বুদ্ধং শরণং গচ্ছামি
ধম্মং শরণং গচ্ছামি
সংঘং শরণং গচ্ছামি
Happy Buddha Jayanti

২)
অতীত নিয়ে ভেবে লাভ নেই,
ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না,
বর্তমানের দিকে মনোযোগ দাও।
- গৌতম বুদ্ধ

৩)
তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। Happy Buddha Purnima

৪)
আমরা যখন কথা বলি, তখন আমাদের শব্দগুলোকে ভালভাবে নির্বাচন করা উচিত। কারণ এর ফলে শ্রোতার উপর ভাল বা খারাপ প্রভাব পড়তে পারে। - গৌতম বুদ্ধ

৫)
বুদ্ধ পূর্ণিমার চাঁদের আলোয় আপনার জীবনের সমস্ত অন্ধকার ঘুচে যাক। আলোয় ভরে উঠুক চারিদিক। Happy Buddha Purnima

৬)
একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনও কমে যায় না| ঠিক তেমনই সুখ ভাগ করে নিলে কখনও কমে না। - গৌতম বুদ্ধ



Click it and Unblock the Notifications