২৩ মার্চ উদিত হচ্ছেন বৃহস্পতি, চাকরি ও ব্যবসায় দারুণ লাভ হবে এই ৪ রাশির!

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন কোনও গ্রহ সূর্যের কাছে চলে আসে, তখন সেই গ্রহ অস্ত গিয়েছে বলে ধরা হয়। আবার সেই গ্রহ সূর্যের থেকে দূরে সরে গেলে, গ্রহটি উদিত হয়েছে বলে বিবেচনা করা হয়। ২৩ মার্চ, বুধবার দেবগুরু বৃহস্পতি উদয় হতে চলেছেন। বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ বলে মনে করা হয়। ধনু ও মীন রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ। যাঁর কোষ্ঠীতে এই গ্রহ শক্তিশালী থাকে, তাঁর জীবনে সর্বদা সুখ-শান্তি বিরাজ করে।

Jupiter is going to rise on 23 march 2022

বৃহস্পতির উদয় হওয়ার ফলে সমস্ত রাশির উপরই শুভ-অশুভ প্রভাব পড়বে, তবে ৪টি রাশির জাতক জাতিকারা লাভবান হতে পারেন। দেখে নিন, এই তালিকায় আপনার রাশি আছে কিনা -

মেষ রাশি

মেষ রাশি

বৃহস্পতির উদিত হওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এ সময় আয় কিছুটা বাড়বে। আয়ের নতুন পথ খুলবে। আপনি যদি এই সময়ের মধ্যে কোথাও বিনিয়োগ করেন, তবে ভাল রিটার্ন পেতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসা ও চাকরি ক্ষেত্রে ভাল ফলাফল পাবে। চাকুরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া, আরও ভাল চাকরির অফারও আপনার সামনে আসতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

বৃহস্পতির উদয় এই জাতকদের বিবাহিত জীবনে সুখ নিয়ে আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। যে কোনও কাজে সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। এছাড়াও, এই সময়ে সর্বক্ষেত্রে আপনি ভাল ফল পাবেন। এই সময়ে করা যে কোনও কাজ সফল হবে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফেরত মিলতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকরির ইন্টারভিউতে সাফল্য আসতে পারে।

মকর রাশি

মকর রাশি

এই সময়ে মকর রাশির জাতকরা ভাল আর্থিক লাভ করতে পারেন। আপনি যদি ব্যবসায় আগ্রহী হন, তাহলে এই সময় বড় চুক্তি ফাইনাল করতে পারেন এবং ভবিষ্যতে এই ডিল থেকে লাভ হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। যাঁরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা ভাল লাভ করতে পারেন।

X
Desktop Bottom Promotion