Guru Rahu Yuti 2023: মেষ রাশিতে অতি অশুভ গুরু চন্ডাল যোগ, চরম আর্থিক সংকটে পড়বে এই ৩ রাশি!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অবস্থান পরিবর্তন করে। আর, গ্রহের স্থান পরিবর্তনের প্রভাব ১২ রাশির জাতকদের জীবনেই দেখা যায়। ২২ এপ্রিল বৃহস্পতি গ্রহ মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। বর্তমানে রাহু মেষ রাশিতে বিরাজ করছে। জ্যোতিষ মতে, বৃহস্পতি ও রাহু এক সঙ্গে কোনও রাশিতে উপস্থিত থাকলে বা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হলে গুরু চাণ্ডাল যোগ নির্মিত হয়। এই যোগের প্রভাবে জীবনে নানা সমস্যা দেখা দেয়। একাধিক কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় জাতককে।

Guru Rahu Yuti 2023 In Aries

আসুন জেনে নেওয়া যাক, গুরু চাণ্ডাল যোগের কারণে কোন কোন রাশির জাতকদের জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে।

মেষ রাশির উপর গুরু চন্ডাল যোগের প্রভাব

মেষ রাশির উপর গুরু চন্ডাল যোগের প্রভাব

মেষ রাশিতে গুরু ও রাহুর যুতি এই রাশির জন্য শুভ হবে না। গুরু চন্ডাল যোগে আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিতর্ক হতে পারে। এই সময় কোথাও বিনিয়োগ করবেন না।

মিথুন রাশির উপর গুরু চন্ডাল যোগের প্রভাব

মিথুন রাশির উপর গুরু চন্ডাল যোগের প্রভাব

গুরু ও রাহুর সংযোগে গুরু চন্ডাল যোগ তৈরি হবে। এই সময়ে মিথুন রাশির জাতকরা নানা সমস্যায় পড়তে পারেন। এই সময়ে কোথাও বিনিয়োগ করবেন না। শেয়ার মার্কেট ও লটারিতে টাকা বিনিয়োগ করার আগে ভাবো করে ভাবুন। কারণ আর্থিক ক্ষতি হতে পারে। মানসিকভাবেও ভালো বোধ করবেন না।

কর্কট রাশির উপর গুরু চন্ডাল যোগের প্রভাব

কর্কট রাশির উপর গুরু চন্ডাল যোগের প্রভাব

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতির মেষ রাশিতে প্রবেশ এবং রাহুর সঙ্গে মিলনের কারণে কর্কট রাশির জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দেবে। এই সময়ে আপনার শত্রুদের থেকে খুব সাবধান থাকুন। কর্মক্ষেত্রে বিতর্কের পরিস্থিতি তৈরি হতে পারে। গুরু চন্ডাল যোগ এই রাশির জীবনে নানা সমস্যা সৃষ্টি করবে। নিজের কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, February 9, 2023, 21:02 [IST]
X
Desktop Bottom Promotion