Guru Pushya Yog 2023: বছর শেষে গুরু পুষ্য যোগ, জেনে নিন তিথি ও শুভক্ষণ

Guru Pushya Yog December 2023: জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত মোট ২৭টি নক্ষত্রের মধ্যে অষ্টম নক্ষত্র হল পুষ্য। এই নক্ষত্রের ওপর বৃহস্পতি, চন্দ্র ও শনির প্রভাব থাকে। জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ মনে করা হয় পুষ্য নক্ষত্রকে। চলতি বছরের শেষ গুরু পুষ্য যোগ পড়েছে ২৯ ডিসেম্বর, শুক্রবার।

গুরু পুষ্য নক্ষত্রের দিন শুরু করা কাজগুলি খুব ভাল ফল দেয়। যদি সারা বছর শুভ কাজের জন্য কোনও দিন না পান, তবে সেই কাজ গুরু পুষ্য যোগের দিনে করতে পারেন।

Guru Pushya Yog December 2023

গুরু পুষ্য নক্ষত্র কতক্ষণ থাকবে?

গুরু পুষ্য নক্ষত্র শুরু হবে ২৯ ডিসেম্বর মধ্যরাত ১টা ০৫ মিনিটে এবং ৩০ ডিসেম্বর ভোর রাত ৩টে ১০ মিনিটে শেষ হবে। ২৯ ডিসেম্বর সারা দিন কেনাকাটা করার জন্য অত্যন্ত শুভ।

গুরু পুষ্য যোগ কখন গঠিত হয়?

জ্যোতিষ গণনা অনুসারে, বৃহস্পতিবার পুষ্য নক্ষত্র থাকলে গুরু পুষ্য যোগ গঠিত হয়। এটি গুরু পুষ্য নক্ষত্র যোগ নামেও পরিচিত। সাধারণত বছরে দুই অথবা তিনবার গঠিত হয় এই শুভ যোগ। এ দিন দেবী লক্ষ্মীর পূজা করা হয়।

গুরু পুষ্য যোগে সোনা কেনা অত্যন্ত শুভ। প্রচলিত বিশ্বাস, এই তিথিতে সোনা কিনলে বাড়িতে লক্ষ্মীর বাস হয় ও সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। অনেকে এই যোগে নতুন ব্যবসাও শুরু করে থাকেন। এর ফলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

গুরু পুষ্য নক্ষত্রে কী করবেন?

- নতুন কাজ শুরু করা, জমি, বাড়ি, গাড়ি, সোনা-রূপোর গয়না ইত্যাদি কেনার জন্য গুরু পুষ্য যোগ অত্যন্ত শুভ।

- এই নক্ষত্রে কোনও মূল্যবান জিনিস কিনলে, তা দীর্ঘস্থায়ী সমৃদ্ধি প্রদান করে।

- পুষ্য নক্ষত্রের সময় বৃহস্পতি সংক্রান্ত জিনিসপত্র যেমন সোনা, পিতলের হাতি, দক্ষিণাবর্তি শঙ্খ ক্রয় করলে দেবী লক্ষ্মী তুষ্ট হন।

- এ দিন কেনাকাটা করতে না পারলে শ্রীসূক্ত পাঠ করুন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion