Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Guru Pushya Yog 2023: গুরু পুষ্য যোগে সাফল্য লাভ হবে ৪ রাশির, হাতে আসবে অপার ধন-দৌলত!
গুরু-পুষ্য যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মানা হয়। ২৭টি নক্ষত্রের মধ্যে পুষ্য নক্ষত্র শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। নক্ষত্রের মধ্যে পুষ্য নক্ষত্রকে রাজা উপাধি দেওয়া হয়েছে। শাস্ত্র মতে, গুরু পুষ্য যোগে কোনও শুভ কাজ করলে তা বহুগুণ অধিক ফলাফল প্রদান করে।
জ্যোতিষ গণনা অনুসারে, বৃহস্পতিবার পুষ্য নক্ষত্র থাকলে গুরু পুষ্য যোগ গঠিত হয়। এটি গুরু পুষ্য নক্ষত্র যোগ নামেও পরিচিত। বছরে মাত্র দুই থেকে তিনবার গঠিত হয় এই যোগ। ২৫ মে গঠিত হবে এই শুভ যোগ। একাধিক রাশির উপর গুরু পুষ্য যোগের শুভ প্রভাব দেখা যাবে। জেনে নিন, গুরু পুষ্য যোগে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন।

বৃষ রাশি
গুরু পুষ্য যোগে বৃষ রাশির জাতকদের ভাল লাভ হবে। চাকুরিজীবীরা ভাল জায়গায় চাকরির অফার পেতে পারেন। যারা ব্যবসা করেন তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। পরিবারে সুখ-শান্তি থাকবে। বিবাহিত জীবনেও সুখ থাকবে।
মিথুন রাশি
জ্যোতিষ গণনা অনুসারে, গুরু পুষ্য যোগ মিথুন রাশির জাতকদের জন্যও অত্যন্ত শুভ হবে। অর্থ লাভের সুযোগ পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন, যে কারণে অসম্ভব কাজটিও খুব সহজে সম্পন্ন হয়ে যাবে। চাকুরিজীবীদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হতে পারে।
সিংহ রাশি
গুরু পুষ্য যোগের প্রভাবে কর্মক্ষেত্রে ভাল সুযোগ পাবেন। সমাজে সম্মান বাড়বে। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন পরিকল্পনা ফলপ্রসূ হবে।
কন্যা রাশি
২৫ মে গঠিত হওয়া গুরু পুষ্য যোগ কন্যা রাশির জাতকদের জন্য শুভ হবে। আটকে থাকা কাজ শুরু হবে, যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। ধন লাভের দারুণ সুযোগ আসবে। স্বাস্থ্য ভাল থাকবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications