Guru Pushya Yog 2023: গুরু পুষ্য যোগে ঘরে আনুন এই জিনিসগুলি, কেটে যাবে অর্থকষ্ট, বাড়বে সুখ সমৃদ্ধি!

চলতি বছর ২৫ মে অত্যন্ত দুর্লভ গুরু পুষ্য যোগ গঠিত হতে চলেছে। এই তিথিতেই আবার থাকছে বৃদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ ও রবি যোগ। যার ফলে এর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। শাস্ত্র মতে, গুরু পুষ্য যোগে কোনও শুভ কাজ করলে তা বহুগুণ অধিক ফলাফল প্রদান করে।

জ্যোতিষশাস্ত্রে গুরু পুষ্য যোগ অত্যন্ত শুভ। এই যোগে কোনও কাজ শুরু করলে, সেই কাজে সাফল্য আসে। গুরু পুষ্য যোগ কখন গঠিত হয়, এই যোগের শুভ সময় কখন, এ দিন কোন কোন জিনিস কেনা শুভ, তা জেনে নিন এখানে।

Guru Pushya Yog 2023

গুরু পুষ্য যোগ কখন গঠিত হয়?
জ্যোতিষ গণনা অনুসারে, বৃহস্পতিবার পুষ্য নক্ষত্র থাকলে গুরু পুষ্য যোগ গঠিত হয়। এটি গুরু পুষ্য নক্ষত্র যোগ নামেও পরিচিত। এই যোগ অত্যন্ত শুভ ও ফলদায়ক।

নক্ষত্রের মধ্যে পুষ্য নক্ষত্র শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। নক্ষত্রের মধ্যে পুষ্য নক্ষত্রকে রাজা উপাধি দেওয়া হয়েছে। এই নক্ষত্রে শুরু করা কাজগুলি খুব ভাল ফল দেয়। যদি সারা বছর শুভ কাজের জন্য কোনও দিন না পান, তবে সেই কাজ গুরু পুষ্য যোগের দিনে করতে পারেন।

গুরু পুষ্য যোগ তিথি ও শুভক্ষণ
২৫ মে সূর্যোদয় থেকে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিট পর্যন্ত গুরু পুষ্য যোগ থাকবে। এই দিনে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিট থেকে অশ্লেষা নক্ষত্র শুরু হবে। যে কারণে ২৫ মে সকাল থেকে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিট পর্যন্ত আপনি শুভ জিনিস কেনাকাটা করতে পারেন।

গুরু পুষ্য যোগে কী কী কিনবেন জেনে নিন
সোনা - সোনা সুখ এবং সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। গুরু পুষ্য যোগে সোনা কিনলে ধনসম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি হয়। এ ছাড়া, সোনার মুদ্রা বা রৌপ্য মুদ্রা কেনাও শুভ।

হলুদ - গুরু পুষ্য যোগের সময় হলুদ কেনাও অত্যন্ত শুভ। আর হলুদ হল শুভর প্রতীক ও বৃহস্পতির অত্যন্ত প্রিয়। তাই সোনা কিনতে না পারলে, এই যোগে হলুদ কিনতে পারেন। এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

ছোলার ডাল - গুরু পুষ্য যোগে ছোলার ডাল কিনলেও সুখ-সমৃদ্ধি বাড়ে। গুরু গ্রহের পূজায় ছোলার ডাল ব্যবহার করা হয়। বিষ্ণু পূজায়ও নিবেদন করা হয় এটি। এ ছাড়াও, হলুদ রঙের কাপড়, পিতল, ঘি ইত্যাদি কিনতে পারেন।

ধর্মীয় বই - গুরু পুষ্য যোগে দেব গুরু বৃহস্পতির প্রভাব বেশি থাকে। এ দিন ধর্মীয় বই কিনতে পারেন। এতে ভাল ফলাফল পাবেন।

শ্রীযন্ত্র ও কুবের যন্ত্র - এই যোগে শ্রীযন্ত্র ও কুবের যন্ত্র কেনাও শুভ। এর ফলে মা লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ বজায় থাকে। ধনসম্পদ বৃদ্ধি পায়।

বাড়ি ও গাড়ি - গুরু পুষ্য যোগে নতুন বাড়ি, গাড়ি কেনা বা গৃহ প্রবেশ করাও অত্যন্ত শুভ। এর ফলে পরিবারে আনন্দের আগমন ঘটে। এর পাশাপাশি জমিজমা বা কোনও ইলেকট্রনিক গ্যাজেট কেনাও লাভজনক।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, May 22, 2023, 10:57 [IST]
X
Desktop Bottom Promotion