Guru Purnima 2023: গুরুর সামনে ভুলেও নয় এই ৫ কাজ, দুর্ভাগ্য ঘনিয়ে আসবে জীবনে!

গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান প্রদর্শন করেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম। গুরুকে ঈশ্বরের চেয়েও উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। পঞ্জিকা মতে, আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর পালিত হয় গুরু পূর্ণিমা। এ দিন সকালে স্নান সেরে যথাসাধ্য উপাচারে গুরুর পূজা করার প্রথা রয়েছে। চলতি বছর গুরু পূর্ণিমা উদযাপিত হবে ৩ জুলাই, সোমবার।

ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমার দিনটি মহাঋষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও মানা হয়। তিনি চতুর্বেদের সম্পাদনা ও পরিমার্জনা করেছিলেন। ১৮টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত।

Guru Purnima

যে ব্যক্তি গুরুকে সর্বদা শ্রদ্ধা করে চলেন, তিনি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন। গুরুর সামনে কখনই এমন কোনও কাজ করা উচিত নয়, যার কারণে গুরু আঘাত পান। জেনে নিন, গুরুর সামনে কোন কোন ভুল করা উচিত নয়।

গুরুর সমান আসনে বসা উচিত নয়
ব্যক্তি জীবনে যতই সফল হন না কেন, কখনই তার গুরুর সমান আসনে বসতে পারে না। গুরুর মর্যাদা ঈশ্বরেরও ওপরে। তাই গুরুর সমান আসনে বসা শুধু গুরুর অপমান নয়, ঈশ্বরের অবমাননাও বটে। তবে গুরু যদি মাটিতে বসেন, তাহলে শিষ্যও মাটিতে বসতে পারেন।

কোনও জিনিসের সাহায্যে দাঁড়াবেন না
দেওয়াল বা অন্য কোন জিনিসের উপর হেলান দিয়ে গুরুর সামনে দাঁড়ানো বা বসা উচিত নয়। এ ছাড়া, গুরুর সামনে পা ছড়িয়েও বসবেন না। এতে গুরুকে করা হয়।

গুরুকে আঘাত করে কিছু বলবেন না
আপনার গুরু বা শিক্ষককে কখনই খারাপ কথা বলবেন না। গালিগালাজ করবেন না। রেগে গিয়ে কঠোর কিছু বলবেন না। এটা করা মহাপাপ বলে গণ্য হয়। তবে অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে তখনই তাকে চুপ করান অথবা সেখান থেকে উঠে চলে যান। কারণ গুরুর সম্পর্কে খারাপ কথা শোনাও পাপ করার সমান।

সম্পদের অহংকার করা উচিত নয়
ধন-সম্পদের দিক থেকে মানুষ যত বড়ই হোক না কেন, গুরুর সামনে সেই খ্যাতি প্রদর্শন করা উচিত নয়। কারণ গুরুর দেওয়া জ্ঞানই শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায়। গুরুর জ্ঞানের মূল্য কোনও সম্পদ দিয়ে শোধ করা যায় না।

গুরুর সম্পর্কে খারাপ কথা বলবেন না
কখনই অন্য কারুর সামনে গুরুর ব্য়াপারে কোনও খারাপ কথা বলা উচিত নয়। এটি করাও পাপ। যদি অন্য কেউ আপনার সামনে গুরুর সম্পর্কে খারাপ কিছু বলে, তাহলে সংযত হয়ে তাদের থামানোর চেষ্টা করুন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion