Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Guru Purnima 2023: গুরু পূর্ণিমায় রাশি মেনে উপহার দিন নিজের শিক্ষককে!
গুরুর স্থান আমাদের জীবনে সকলের উপরে। তিনিই আমাদের পরম শিক্ষা দান করেন। একজন শিক্ষক তাঁর শিষ্যকে সবচেয়ে ভালো বোঝেন। তিনি জানেন যে, কোন কোন গুণাবলির উপর নির্ভর করে তাঁর শিষ্য জীবনে সফল হতে পারবে। গুরুর দেওয়া জ্ঞান, একজন ব্যক্তির জীবনে সাফল্যের সিঁড়ি হয়ে ওঠে। গুরু তার শিষ্যদের এগিয়ে যাওয়ার পথ দেখান, ভাল-মন্দ বিচার করতে শেখান।
আষাঢ় শুক্ল পূর্ণিমায় গুরু পূর্ণিমা উদযাপিত হয়। এই দিনটিতে সবাই নিজের আদর্শ গুরুর পূজা করে। গুরুর কাছ থেকে আশীর্বাদ লাভ করে। গুরু পূর্ণিমার দিনটিতে গুরুকে তুষ্ট রাখা শিষ্যের কর্তব্য। গুরুকে প্রসন্ন করতে গুরু পূর্ণিমায় তাঁর রাশি অনুযায়ী উপহারও দিতে পারেন।

মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল। এই জাতকরা তাঁদের প্রতিটি কাজ অত্যন্ত পরিশ্রম এবং নিষ্ঠার সাথে করেন। এই গুণের কারণে এদের সেরা শিক্ষক বলা হয়। আপনার গুরু মেষ রাশির জাতক হলে, গুরু পূর্ণিমায় আপনার গুরুকে লাল প্রবাল উপহার দিতে পারেন। এ ছাড়া, গুরুর পছন্দের লেখকের বইও উপহার দিতে পারেন।
বৃষ রাশি
বৃষ রাশির শাসক গ্রহ শুক্র। এরা সবসময় নতুন তথ্যের সন্ধানে থাকে। এই গুরু পূর্ণিমায়, আপনি আপনার শিক্ষককে রূপোর তৈরি কোনও কিছু উপহার দিতে পারেন। যদি তিনি ভ্রমণ করতে ভালোবাসেন, তাহলে তাকে প্রাচীন ঐতিহ্যবাহী স্থানগুলির একটি বইও উপহার দিতে পারেন।
মিথুন রাশি
মিথুন রাশির শাসক গ্রহ বুধ। এই জাতকদের আইকিউ খুব বেশি। ভালো কথা বলার গুণ আছে এদের মধ্যে। আপনার গুরু মিথুন রাশির জাতক হলে তাকে ডিজিটাল ভাষা অনুবাদক উপহার দিতে পারেন। এটা তাঁরা যে কোনও দেশে ভ্রমণের সময় ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও, আপনি একটি শাল উপহার দিতে পারেন।
কর্কট রাশি
এই রাশির শাসক গ্রহ চন্দ্র। কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা এবং যে কোনও সমস্যা সমাধানের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের সেরা বলে মনে করা হয়। এই জাতকদের ঘরে তৈরি মিষ্টি বা কাস্টমাইজড পেন্সিল উপহার দিতে পারেন।
সিংহ রাশি
সিংহ রাশির শাসক গ্রহ সূর্য। এই জাতকরা লাইমলাইটে থাকতে পছন্দ করেন। আপনার গুরু সিংহ রাশির জাতক হলে তাকে একটি চমৎকার নেকপিস বা পোশাক উপহার দিতে পারেন। যদি তাঁর ঘর সাজানোর জিনিসের প্রতি শখ থাকে, তাহলে আপনি ধাতুর তৈরি কোনও জিনিস উপহার দিতে পারেন।
কন্যা রাশি
কন্যা রাশির অধিপতি বুধ। যে কোনও কিছু শেখার ক্ষেত্রে তাদের ব্যাপক কৌতূহল থাকে। এই জাতকদের ওয়্যারলেস চার্জার সহ একটি নাইটল্যাম্প উপহার দিতে পারেন।
তুলা রাশি
তুলা রাশির শাসক গ্রহ শুক্র। এই জাতকদের অন্যতম সেরা শিক্ষক হিসেবে মানা হয়। এঁরা হাসি-মজা করতে ভালোবাসেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কী ভাবে মিলেমিশে থাকতে হল তা তাঁরা জানেন। এই রাশির শিক্ষকদের খাবার রাখার কোনও জিনিস বা স্কুলে কাজে লাগবে এমন কিছু উপহার দিতে পারেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির শাসক গ্রহ মঙ্গল। এই জাতকদের একটি মূল্যবান রুবি রত্ন পাথর উপহার দিতে পারেন। কাস্টমাইজড পেন্সিলও উপহার হিসেবে দেওয়া যেতে পারে।
ধনু রাশি
ধনু রাশির শাসক গ্রহ বৃহস্পতি। এই জাতকদের কাস্টমাইজড ব্যাকপ্যাক উপহার দিতে পারেন। হলুদ রঙের ব্যাকপ্যাক দিতে পারেন।
মকর রাশি
মকর রাশির অধিপতি শনি। তাঁরা তাঁদের সমস্ত দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সাথে পালন করেন। এই জাতকদের বই বা স্টেশনারি অর্গানাইজার উপহার দিতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি শনি। এই জাতকরা সময় পেলে অসহায় ছাত্রছাত্রীদের সাহায্য করে। এই জাতকদের এমন কিছু উপহার দিতে পারেন যা তাদের সমাজসেবা এবং বাচ্চাদের সাহায্য করার জন্য আরও অনুপ্রাণিত করবে। বাচ্চাদের জন্য টাকাও দিতে পারেন।
মীন রাশি
মীন রাশির অধিপতি বৃহস্পতি। এঁরা খুবই ক্রিয়েটিভ। এঁরা ছাত্রছাত্রীদের সৃজনশীল ভাবনা-চিন্তা করতে অনুপ্রাণিত করেন। মীন রাশির গুরু বা শিক্ষককে আপনার নিজের হাতে তৈরি পেইন্টিং বা আর্ট বা আলংকারিক উপহার দিতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications