Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Guru Purnima 2023: শুভ যোগে গুরু পূর্ণিমা, জেনে নিন তিথি ও শুভক্ষণ
ভারতীয় সংস্কৃতিতে গুরুর স্থান সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ। গুরু শব্দের অর্থ হল যিনি অন্ধকার দূর করেন। নতুন পথের দিশা দেখান। তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার, জিজ্ঞাসা দূর করেন। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, সাফল্য ও মোক্ষ প্রাপ্তি হয়। তাই, গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে।
আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটি গুরু পূর্ণিমা নামে পরিচিত। চলতি বছর ৩ জুলাই, সোমবার গুরু পূর্ণিমা পালিত হবে। শাস্ত্র মতে, এই তিথিতেই জন্মগ্রহণ করেন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস। তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এ দিন সকালে স্নান সেরে যথাসাধ্য উপাচারে গুরু পূজার প্রথা প্রচলিত রয়েছে।

এই বছর, গুরু পূর্ণিমায় অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে। দেখে নিন, গুরু পূর্ণিমা ব্রতর তিথি, শুভক্ষণ ও শুভ যোগ সম্পর্কে।
গুরু পূর্ণিমার তিথি ও সময়
চলতি বছর গুরু পূর্ণিমা পালিত হবে ৩ জুলাই, সোমবার। আষাঢ় পূর্ণিমা তিথি শুরু হবে ২ জুলাই, রাত ৮টা ২১ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ ৩ জুলাই, বিকেল ৫টা ৮ মিনিটে।
গুরু পূর্ণিমায় শুভ যোগ
এ বছর গুরু পূর্ণিমার দিনে অনেক শুভ যোগ থাকছে। এই দিনে ব্রহ্ম যোগ ও ইন্দ্র যোগ গঠিত হবে। একই সঙ্গে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য যোগও তৈরি হতে চলেছে।
পূজা বিধি
গুরু পূর্ণিমার দিন গুরুর পূজা করার রীতি রয়েছে। এ দিন সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করুন। সঠিক বিধি মেনে মহাদেব এবং শ্রী বিষ্ণুর পূজা করুন। এর পর দেবগুরু বৃহস্পতি ও মহর্ষি বেদব্যাসের পূজার্চনা করুন।
এর পরে ভক্তিভরে আপনার গুরুর পূজা করুন। গুরুর কাছে নতুন বস্ত্র, মিষ্টি, ফল, লতাপাতা, গুরু দক্ষিণা নিবেদন করুন। গুরুকে প্রণাম করুন এবং তাঁর আশীর্বাদ নিন। এ ছাড়া, গুরু পূর্ণিমায় গরুর পূজা, সেবা ও দান করলে পুণ্য লাভ হয় এবং আরোগ্য প্রাপ্তি হয়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications