৫০০ বছর পর গঠিত হচ্ছে কুলদীপক রাজযোগ, বিপুল অর্থ লাভ হবে ৩ রাশির!

বর্তমানে মেষ রাশিতে বক্রী অবস্থায় বিচরণ করছে বৃহস্পতি। চলতি বছরের শেষ দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর মার্গী হবে এই গ্রহ অর্থাৎ সোজা পথে ফিরবে। জ্যোতিষ গণনা বলছে, বৃহস্পতি মার্গী হয়ে কুলদীপক রাজযোগ গঠন করবে।

নবগ্রহের কারণে গঠিত হওয়া বিভিন্ন রাজযোগের শুভ ও অশুভ প্রভাব পড়ে ১২ রাশিতেই। বৃহস্পতির কারণে গঠিত হওয়া কুলদীপক রাজযোগেরও প্রভাব পড়বে সমস্ত রাশির উপর। তবে ৩ রাশির জাতকরা এই যোগের দ্বারা সবচেয়ে লাভবান হবেন। এ সময়ে আকস্মিক ধন লাভ ও বিদেশ যাত্রার যোগ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, কুলদীপক রাজযোগের কারণে কারা লাভান্বিত হবেন।

guru margi

মেষ রাশিতে কুলদীপক রাজযোগের প্রভাব

কুলদীপক রাজযোগ মেষ রাশির জন্য শুভ হবে। ২০২৪ সালের শুরুতে ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ক্যারিয়ারে শুভ ফলাফল পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। পুরানো ঋণ এই সময় পরিশোধ করতে পারেন। দেশে বিদেশে যাত্রার যোগ রয়েছে।

কর্কট রাশিতে কুলদীপক রাজযোগের প্রভাব

কুলদীপক রাজযোগের প্রভাবে কর্কট রাশির জাতকদের ক্যারিয়ার ও ব্যবসায় উন্নতি হবে। কারণ বৃহস্পতি এই রাশির কর্মস্থানে বিচরণ করছে। ২০২৪ সালের পয়লা মে পর্যন্ত এই কক্ষেই অবস্থান করবে বৃহস্পতি। তাই এ সময়ে চাকরি ও ব্যবসায় ভালো লাভ হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পরিবারে সুখ-শান্তি থাকবে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। শিক্ষার্থীরা এই সময় সাফল্য লাভ করতে পারবেন।

সিংহ রাশিতে কুলদীপক রাজযোগের প্রভাব

কুলদীপক রাজযোগের শুভ প্রভাবে সিংহ রাশির জাতকরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। যাঁরা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন, তাঁদের ইচ্ছা পূরণ হবে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি আপনার সন্তানের সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। এই সময় আকস্মিক ধন লাভের যোগ রয়েছে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, December 9, 2023, 11:58 [IST]
X
Desktop Bottom Promotion