Guru Gochar 2023: অস্ত অবস্থায় মেষ রাশিতে দেবগুরু! কেমন প্রভাব পড়বে আপনার রাশিতে?

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে শিক্ষা, প্রজ্ঞা, সম্মান, বিবাহ, ভাগ্য, আধ্যাত্মিকতা, সন্তানের কারক হিসেবে বিবেচনা করা হয়েছে। ২২ এপ্রিল দেব গুরু বৃহস্পতি অস্ত অবস্থায় মেষ রাশিতে প্রবেশ করবে এবং ২৭ এপ্রিল উদয় হবে। আসুন জেনে নেওয়া যাক, মেষ রাশিতে বৃহস্পতি গোচরের ফলে ১২ রাশির জাতকদের উপর কেমন প্রভাব পড়তে পারে।

Jupiter Transit in Aries on 22 April 2023

মেষ রাশি - এই সময় আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। কাজ শেষ করার জন্য তাড়াহুড়ো না করাই ভালো। পরিবারের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। ভাগ্যের সঙ্গ পাবেন।

বৃষ রাশি - বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার খরচ বাড়বে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করলে সমস্যায় পড়বেন। আপনার শত্রু পক্ষ আপনাকে সমস্যায় ফেলতে পারে। চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন, যা লাভজনক হবে।

মিথুন রাশি - আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। তবে টাকার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে। ক্যারিয়ারের দিক থেকে এই সময়টা খুব ভালো যাবে। চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিতর্ক হতে পারে। বিবাহিত জীবনে চলমান বিরোধের অবসান ঘটবে এবং প্রেম-ভালোবাসা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের এই সময়টি ভালো যাবে।

কর্কট রাশি - কর্মক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে যে পরিবর্তনের আশা করছিলেন, তা এই সময় সম্পূর্ণ হতে পারে। এই রাশির ব্যবসায়ীদের জীবনেও পরিবর্তন আসবে। চাকুরিজীবীরা সুবর্ণ সুযোগ পাবেন। পরিবারে সুখ, শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আদালতে কোনো মামলা চলমান থাকলে, তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে।

সিংহ রাশি - বৃহস্পতির গোচরকালের শুরুর দিকে এই রাশির জাতকরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে তার পরে ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভালো যাবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। সন্তান সংক্রান্ত ভালো খবর পেতে পারেন।

কন্যা রাশি - এই সময় আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে, যা আপনি আশাও করেননি। দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। এই কারণে আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন না। আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। অক্টোবরের পর পরিস্থিতির উন্নতি হবে এবং বড় কিছু লাভ হতে পারে।

তুলা রাশি - ব্যবসায়ীরা প্রথম দিকে সমস্যায় পড়তে পারেন, তবে তার পরে বড় লাভ হতে পারে। সেপ্টেম্বরের পরে বিবাহিত জীবনে সুখ, শান্তি বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হবে, তবে এর জন্য আপনাকে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্বল্প দূরত্বের যাত্রার সম্ভাবনা রয়েছে, যা অত্যন্ত লাভদায়ক হবে।

বৃশ্চিক রাশি - স্বাস্থ্যের যত্ন নিন। অবহেলা করলে জটিল রোগে ভুগতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। আপনার খরচ বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। তবে এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। সেপ্টেম্বরের পর শুভ ফল পেতে পারেন। সন্তান সংক্রান্ত সুসংবাদ পাওয়ায় আপনি আনন্দিত হবেন। এই সময় বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন।

ধনু রাশি - আর্থিক অবস্থার উন্নতি হবে। দাম্পত্য জীবনের ঝামেলা হতে পারে। এই রাশির শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বসবে না। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন, যে কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এই সময়ে আপনার কূল দেবতার পূজা করা উচিত। পিতৃদোষ দূর করার উপায় করুন।

মকর রাশি - স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। ক্যারিয়ারের দিকেও মনোযোগ দিন। অক্টোবরের পরে পরিবারে সুখ, শান্তি ফিরবে। বাড়ির পরিবেশ ইতিবাচক হবে। চাকুরিজীবীরা তাদের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন।

কুম্ভ রাশি - স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় আপনার গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। বিবাহিত জীবন ভালই কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্যও এই সময়টি অনুকূল।

মীন রাশি - আর্থিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। পরিবারে অর্থ নিয়ে বিবাদ হতে পারে। তবে এই সমস্যা পরে ঠিক হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এই সময় বাড়িতে কোনও শুভ কাজ সম্পন্ন হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, April 18, 2023, 21:34 [IST]
X
Desktop Bottom Promotion