Guru Chandal Yog 2023: শেষ হচ্ছে গুরু চণ্ডাল যোগ, নভেম্বর থেকে সুসময় শুরু ৩ রাশির!

Guru Chandal Yog 2023: গ্রহগুলির রাশি পরিবর্তনের ফলে অনেক সময় একই রাশিতে সময়ে দুই বা ততোধিক গ্রহের সংযোগ গড়ে ওঠে। গ্রহের সংযোগের ফলে বিভিন্ন শুভ-অশুভ যোগের সৃষ্টি হয়। চলতি বছর এপ্রিল মাসে মেষ রাশিতে প্রবেশ করেছিল বৃহস্পতি। এই রাশিতে আগে থেকেই উপস্থিত ছিল রাহু। ফলে মেষ রাশিতে রাহুর সঙ্গে বৃহস্পতির যুতির ফলে তৈরি হয়েছিল অতি অশুভ গুরু চণ্ডাল যোগ।

আগামী ৩০ অক্টোবর রাশি পরিবর্তন করবে রাহু। মেষ থেকে বেরিয়ে বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে এই গ্রহ। যার ফলে গুরু চণ্ডাল যোগের অবসান ঘটবে। এই অশুভ যোগের সমাপ্তি হওয়ায় স্বস্তি পাবেন একাধিক রাশির জাতক। দেখে নিন, কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে।

Guru Chandal Yog 2023

মেষ রাশি

মেষ রাশিতে রাহু-গুরু সংযোগের অবসান ঘটলে, গত কয়েক মাস ধরে চলমান সব সমস্যাও দূর হবে। আর্থিক লাভ হবে। এই সময় মান-সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। এই রাশির বেকার জাতকরা ভাল কাজের অফার পেতে পারেন। কোনও নতুন পরিকল্পনা সফল হওয়ায় আপনি খুব খুশি হবেন। অবিবাহিত জাতক জাতিকারা বিয়ের প্রস্তাব পেতে পারেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে।

সিংহ রাশি

বৃহস্পতি এবং রাহুর সংযোগ শেষ হওয়ায় সুসময় শুরু হবে সিংহ রাশির জাতকদের। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক লাভের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। চাকুরিজীবীদের পদোন্নতি ও আর্থিক লাভের সুযোগ রয়েছে। মান-সম্মান বৃদ্ধি হবে।

ধনু রাশি

রাহু-গুরু সংযোগের সমাপ্তি হওয়ায় ধনু রাশির জাতক-জাতিকাদের কপাল খুলতে চলেছে। সৌভাগ্য ফিরবে এই সময়। আপনার সকল পরিকল্পনা সফল হবে। জমি, সম্পত্তি ও বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। চাকুরিজীবীদের ভাল লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ৩০ অক্টোবরের পরে ব্যবসায় ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। সমাজে মান-সম্মান বাড়বে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion