Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Guru Asta 2023: অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, মহা সঙ্কটে পড়বেন ৩ রাশির জাতকরা!
জ্যোতিষ গণনা অনুসারে, দেবগুরু বৃহস্পতি ২৮ মার্চ স্বরাশি মীনে অস্তমিত হবেন। এর পরে ২২ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করে, ২৭ এপ্রিল উদয় হবেন। বৃহস্পতি হল বিবাহ, সন্তান, ভাগ্য, সম্পদ, ধর্মীয় কাজের কারক গ্রহ। দেবগুরুর অস্ত হওয়ার কারণে শুভ প্রভাব হ্রাস পাবে। তাই বৃহস্পতি অস্ত গেলে কোনও ধরনের শুভ কাজ করা হয় না।

জ্যোতিষ মতে, বৃহস্পতি মীন রাশিতে অস্ত যাওয়া ৩ রাশির জাতকদের জন্য শুভ হবে না। জীবনে সমস্যা চলতেই থাকবে। জেনে নিন, বৃহস্পতি অস্ত যাওয়ার কারণে কোন কোন রাশির উপর অশুভ প্রভাব পড়বে।

মেষ রাশিতে বৃহস্পতি অস্ত যাওয়ার প্রভাব
বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে অস্ত যেতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকারা অনেক সমস্যায় পড়তে পারেন। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন না। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হতে পারে। এই সময়ে আপনি আপনার প্রচেষ্টার সঠিক ফলাফল পাবেন না। পরিবারে অশান্তি হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ রাশিতে বৃহস্পতি অস্ত যাওয়ার প্রভাব
বৃহস্পতি আপনার অষ্টম ঘরে অস্ত যেতে চলেছে। এই সময় আর্থিক অবস্থা ভালো থাকবে না। পারিবারিক কলহ চলতে পারে। এ সময় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কোনও ধরনের লেনদেন করবেন না। শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হতে পারে।

কুম্ভ রাশিতে বৃহস্পতি অস্ত যাওয়ার প্রভাব
বৃহস্পতি অস্ত যেতে চলেছে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে। এই সময় আপনার কথাবার্তায় রূঢ়তা থাকতে পারে। এই সময় বড় খরচ করবেন না। খুব সাবধানে গাড়ি চালান। সোনা বা শেয়ারবাজারে বিনিয়োগ করা শুভ হবে না।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications