Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Guru Asta 2023: মীন রাশিতে অস্ত দেবগুরুর! কারা লাভবান হবেন? আর সঙ্কটে কারা? জেনে নিন
২৮ মার্চ দেবগুরু বৃহস্পতি মীন রাশিতে অস্তমিত হবেন। এর পরে ২২ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবেন এবং ২৭ এপ্রিল তাঁর উদয় হবে। বৃহস্পতি গ্রহের অস্ত অবস্থান খুবই অশুভ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি বিবাহ, সন্তান, ভাগ্য, সম্পদ, ধর্মীয় কাজ এবং শিক্ষার কারক গ্রহ। তাই, বৃহস্পতির অস্ত অবস্থায় কোনও শুভ কাজই সম্পন্ন হয় না।

আসুন জেনে নেওয়া যাক, বৃহস্পতি মীন রাশিতে অস্ত যাওয়ায় ১২ রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে-

মেষ রাশি
এই সময়ে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন না। কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। এই সময়ে আপনি আপনার প্রচেষ্টার সঠিক ফলাফল পাবেন না। নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

বৃষ রাশি
স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময় আর্থিক সঙ্কটে পড়তে পারেন। খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনি আপনার বন্ধুবান্ধব এবং ভাইদের কাছ থেকে সঠিক সাহায্য পাবেন না।

মিথুন রাশি
কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এই গোচরকালে কোনও বন্ধুকে বিশ্বাস করবেন না। বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে।

কর্কট রাশি
নতুন চাকরি পাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে। এই সময়ে আপনি পিতার সাপোর্ট পাবেন না, যে কারণে আপনার মন খারাপ থাকবে। নিজের রাগ নিয়ন্ত্রণ করুন।

সিংহ রাশি
এই সময়ে পারিবারিক কলহ চলবে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কোনও লেনদেন করবেন না। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ থাকবে না।

কন্যা রাশি
পরিবারে কলহ চলতে পারে। মানসিকভাবে ভালো বোধ করবেন না। এই সময়ে আপনি আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। কর্মক্ষেত্রে ভালো ভাবমূর্তি বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে বস আপনাকে একটি নতুন টার্গেট দেবেন, যা আপনি পূরণ করতে পারবেন।

তুলা রাশি
শেয়ার বাজারে কর্মরত ব্যক্তিরা লাভবান হতে পারেন। ভাই-বোনদের সঙ্গে বিবাদে জড়াবেন না। কোথাও যাত্রার সময় আপনার লাগেজের দিকে খেয়াল রাখুন, নইলে এটি হারিয়ে যেতে পারে।

বৃশ্চিক রাশি
লভ লাইফে খুব সতর্ক থাকুন। এই সময়ে আপনার বিরুদ্ধেও কোনও অভিযোগ উঠতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন না। কোনও বিনিয়োগ করার আগে সবদিক ভালো ভাবে জেনে নিন।

ধনু রাশি
এই সময়ে আপনাকে পারিবারিক সমস্যা মোকাবেলা করতে হবে। পরিবারের কারুর স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। আপনি খুব ক্লান্ত বোধ করবেন। আপনার শত্রুরা এই সময়ে আপনার খ্যাতি নষ্ট করার চেষ্টা করবে। এই সময়ে আপনাকে আপনার মনের কথা কাউকে না বলার পরামর্শ দেওয়া হচ্ছে।

মকর রাশি
এই গোচরকালে আপনার মধ্যে সাহসের অভাব দেখা দেবে। ভাইদের সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিদেশে কর্মরত ব্যক্তিরা এই সময় চিন্তিত থাকতে পারেন।

কুম্ভ রাশি
এই সময় আপনার কথাবার্তায় রূঢ়তা থাকতে পারে। বড় ধরনের খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময় খুব সাবধানে গাড়ি চালান। পরিবারে কোনও শুভ কাজের আয়োজন হতে পারে। বিবাহিতরা এই সময় পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন।

মীন রাশি
স্বাস্থ্য ভালো থাকবে না। কিডনি ও লিভারের রোগীদের নিয়মিত চেকআপ করাতে হবে। এই সময়ে আপনি কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। সহকর্মীর সঙ্গে বিবাদ বড় ঝামেলায় পরিণত হতে পারে। এ সময় নিজের রাগ নিয়ন্ত্রণ করুন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications