Guru Asta 2022: ১৯ ফেব্রুয়ারি অস্ত যাচ্ছে বৃহস্পতি, লাভবান হবেন এই ৩ রাশির জাতকরা!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও গ্রহের অস্ত যাওয়া বা রাশি পরিবর্তনের ফলে মানব জীবনের উপর সরাসরি প্রভাব পড়ে। দেবগুরু বৃহস্পতি অস্তমিত হতে চলেছে। ১৯ ফেব্রুয়ারি, শনিবার সকালে কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছে এবং ২০ মার্চ, রবিবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ বলে মনে করা হয়। ধনু ও মীন রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ। যাঁর কোষ্ঠীতে এই গ্রহ শক্তিশালী থাকে, তাঁর জীবনে সর্বদা সুখ-শান্তি বিরাজ করে।

Jupiter is going to set, these 3 zodiac signs people should get benefit

বৃহস্পতির অস্ত যাওয়ার ফলে সমস্ত রাশির উপর প্রভাব পড়বে, তবে এই তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে সুপ্রভাব পড়বে। জেনে নিন এই গ্রহের অবস্থান কোন কোন রাশির জন্য লাভদায়ক হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে এই সময় অর্থ সঞ্চয় করা খুব কঠিন হবে। আপনি কঠোর পরিশ্রম দিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। সরকারি চাকুরিজীবীদের জন্যও এই সময়টি অনুকূল।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির অধিপতি হল বৃহস্পতি গ্রহ। ধনু রাশির জাতক-জাতিকারা এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবে। আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। যাত্রা আনন্দদায়ক হবে। নতুন কাজ শুরু করতে পারেন। একাধিক মাধ্যম থেকে অর্থ প্রাপ্তি হতে পারে। প্রতিটি কাজেই সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রতিভা দেখানোর যথেষ্ট সুযোগ পাবেন।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতির এই অবস্থান মীন রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। এই সময়ে আপনার আটকে থাকা কাজ শেষ হবে। যাত্রা আনন্দদায়ক হবে। বন্ধুদের সহায়তায় আপনি নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন। কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। পেশাগত জীবনে আপনার পারফম্যান্স আরও ভালো হবে। এই সময়টি ব্যবসায়ীদের জন্যও লাভদায়ক হবে।

X
Desktop Bottom Promotion