Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Govardhan Puja 2023: কেন করা হয় গোবর্ধন পুজো? জেনে নিন তিথি ও শুভ সময়
পাঁচদিন ব্যাপী দীপাবলি উৎসবের মধ্যেই রয়েছে গোবর্ধন পুজো। এই গোবর্ধন পুজোর অন্য এক নাম অন্নকূট। পঞ্জিকা বলছে, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হয় এই উৎসব। এই দিনে ঘরে ঘরে গোবর্ধন পর্বত তৈরি করে পুজো করার প্রথা প্রচলিত।
এ বছর গোবর্ধন পূজা কবে উদযাপিত হবে? জেনে নিন তিথি, শুভ সময়, পূজা বিধি এবং এই উৎসবের গুরুত্ব।

গোবর্ধন পূজার তিথি এবং শুভক্ষণ
দীপাবলির পরেই পালিত হয় এই উৎসব। এ বছর ১৪ নভেম্বর, মঙ্গলবার উদযাপিত হবে গোবর্ধন পূজা। প্রতিপদ তিথি শুরু হচ্ছে ১৩ নভেম্বর দুপুর ২টো ৫৬ মিনিটে এবং শেষ হবে ১৪ নভেম্বর দুপুর ২টো ৩৬ মিনিটে। এই দিন বাড়ির আঙিনায় গোবর দিয়ে গোবর্ধন পর্বতের আকৃতি তৈরি করে পূজা করা হয়।
গোবর্ধন পূজায় বিরল যোগ
এ বার অনেকগুলো শুভ যোগে পালিত হবে গোবর্ধন পুজো। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে শোভন যোগ। জ্যোতিষশাস্ত্রে শোভন যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এ দিন অতিগন্ড যোগও থাকবে। তবে এই যোগ শুভ নয়। এ ছাড়া, গোবর্ধন পূজার দিন সকাল থেকেই অনুরাধা নক্ষত্র থাকবে।
পূজা বিধি
গোবর্ধন পূজার দিন ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর শুভ সময়ে গোবর দিয়ে গিরিরাজ গোবর্ধন পর্বতের আকৃতি তৈরি করে নিন। ধূপ-প্রদীপ প্রভৃতি দিয়ে সঠিক নিয়ম মেনে পুজো শুরু করুন। শ্রীকৃষ্ণের প্রতিমা অভিষেক করে পূজা করুন। এরপর শ্রীকৃষ্ণকে অন্নকূট নিবেদন করতে হবে।
গোবর্ধন পূজার গুরুত্ব
ধর্মীয় বিশ্বাস, গোবর্ধন পূজার সূচনা হয় ভগবান শ্রীকৃষ্ণের হাত ধরে। গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙুলে তুলে তিনি ইন্দ্রদেবের ক্রোধ থেকে ব্রজবাসী এবং পশু-পাখিদের রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ। এই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। সেই থেকে এই দিনেই গোবর্ধন পর্বতের পূজা করা হয়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications