Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Diwali 2022 : দীপাবলিতে ভুলেও উপহার দেবেন না এই ৭ জিনিস, জীবনে আসবে চরম দারিদ্র্য!
চলতি বছর ২৪ অক্টোবর দেশজুড়ে ধুমধাম করে উদযাপিত হবে আলোর উৎসব দীপাবলি। দীপাবলিতে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের সঙ্গে উপহার বিনিময়ের রীতি দীর্ঘ দিন ধরে প্রচলিত। কারও থেকে উপহার পেতে মন্দ লাগে না। প্রিয়জনকে উপহার দিতেও ভালোই লাগে। তাই কাকে কী উপহার দেওয়া যায়, সে নিয়ে বেজায় চিন্তায় পড়েন সকলে। অনেক সময় আমরা অজান্তেই এমন জিনিস উপহার দিয়ে থাকি, যার খারাপ প্রভাব আমাদের জীবনে পড়ে।

কিছু উপহারকে শুভ বলে মনে করা হয়, সেগুলো পেলেই আমাদের মন খুশি হয়ে যায়। সেই সঙ্গে এমন কিছু উপহার রয়েছে, যেগুলো ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে। আসুন জেনে নেওয়া যাক, দীপাবলিতে কোন কোন জিনিস উপহার হিসেবে দেওয়া উচিত নয় -

দেবী লক্ষ্মীর ছবি খোদাই করা রৌপ্য মুদ্রা
শাস্ত্র অনুসারে, দীপাবলির উপহারে কখনই দেবী লক্ষ্মীর ছবি খোদাই করা সোনা বা রৌপ্য মুদ্রা দেওয়া উচিত নয়। এটি উপহার গ্রহণকারী এবং উপহার দানকারী উভয়ের জন্যই অত্যন্ত অশুভ।

জুতো
দীপাবলিতে কাউকে উপহার হিসেবে জুতো বা চপ্পল দেওয়া উচিত নয়। এতে সংসারে আর্থিক অনটন দেখা দেয়। সুখ-শান্তির অবসান ঘটে।

রুমাল এবং পারফিউম
দীপাবলিতে কাউকে রুমাল এবং পারফিউম উপহার দেওয়া উচিত নয়। এগুলি কাউকে উপহার দিলে কোষ্ঠীতে শুক্র গ্রহ দুর্বল হতে শুরু করে। তাই উপহারে পারফিউম দিলে ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

কাঁচের জিনিস
দীপাবলির উপহারে যেন কাঁচের জিনিস না থাকে। কারণ কাঁচ ভেঙে যাওয়ার ভয় থাকে। আর, কাঁচ ভাঙা খুবই অশুভ। এটি গ্রহীতা এবং দাতা উভয়ের জন্যই সমস্যা সৃষ্টি করতে পারে।

লোহার জিনিস
দীপাবলিতে কাউকে লোহার পাত্র উপহার দেবেন না। লোহা রাহুর সঙ্গে যুক্ত। আর, রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। রাহুর অশুভ প্রভাবে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে।

তাজমহল
তাজমহলের ছবি বা স্ট্যাচুও উপহার হিসেবে দেওয়া উচিত নয়। তাজমহল একটি সমাধি। দীপাবলিতে উপহার হিসেবে এই ধরনের কোনও জিনিসই দেওয়া উচিত নয়।



Click it and Unblock the Notifications