Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Gemini Horoscope 2023 : ২০২৩ সাল মিথুন রাশির জাতকদের কেমন যাবে? চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে কি? জেনে নিন
নতুন বছর অর্থাৎ ২০২৩ সাল মিথুন রাশির জাতকদের কেমন যাবে? চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে কি? দাম্পত্য জীবন কেমন কাটবে? শিক্ষার্থীরা সাফল্য পাবেন কি? স্বাস্থ্য কেমন থাকবে?

আসুন জেনে নেওয়া যাক, নতুন বছরে মিথুন রাশির জাতকদের জীবনে কী ঘটতে চলেছে। ক্যারিয়ার, পরিবার, আর্থিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কেমন ফলাফল পাবেন এই জাতক-জাতিকারা? জেনে নিন।

পারিবারিক জীবন
এই বছর আপনার পারিবারিক জীবন খুব ভালো কাটবে। পরিবারে আপনার মান-সম্মান বজায় থাকবে। সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে শুভ কাজ হবে। আত্মীয়-স্বজনদের আসা-যাওয়া চলতেই থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। বছরের মাঝামাঝি সময়ের পরে সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসবে। পারিবারিক সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দেবে। ১০ মে থেকে পয়লা জুলাইয়ের মধ্যে, পারিবারিক কলহ অনেক বাড়তে পারে, তবে ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তবে অক্টোবরের পরে সমস্ত সমস্যা কেটে যাবে। নতুন গাড়ি কিনতে পারেন।

ব্যবসা এবং চাকরি
ব্যবসায়ীদের এই বছরটি ভালো যাবে। বছরের শুরুতে সমস্যা দেখা দেবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের কোনও সমস্যা হতে পারে। তবে জানুয়ারি মাসের পর সব ঠিক হয়ে যাবে। আপনার আটকে থাকা সমস্ত কাজ শেষ হবে। এ বছর আয়ের পাশাপাশি ব্যয় বাড়বে। ১৭ জানুয়ারির পরে, মুলতুবি থাকা প্রকল্পগুলি সম্পন্ন হবে। বৃহস্পতির কৃপায় আপনি ২২ এপ্রিলের পরে নতুন ব্যবসা শুরু করতে পারেন। বছরের শেষ মাসগুলিতে আপনি কিছু ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করবেন, যা প্রাথমিকভাবে গ্রহণযোগ্যতা নাও পেতে পারে, কিন্তু পরে স্বীকৃত হবে।
যারা সরকারি খাতে কর্মরত, তাদের লাভ হবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তারা জানুয়ারী মাসের পরে সাফল্য পাবেন। চাকুরিজীবীদের বদলি হতে পারে। বেসরকারি খাতে কর্মরত জাতকরা, উর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা পাবেন। এপ্রিলের পর চাকরি পরিবর্তন করতে পারেন। সেই সঙ্গে বেতনও বাড়বে।

শিক্ষা এবং ক্যারিয়ার
শিক্ষার্থীদের এই বছরটি ভালো যাবে। বছরের শুরুতে আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। তবে এপ্রিলের পর সব কিছু অনুকূল থাকবে। পড়াশোনায় সাফল্য পাবেন। আপনার পারফরম্যান্স ভালো হবে। যারা উচ্চ শিক্ষা অর্জন করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই সফল হবেন। যারা বিদেশে পড়তে চান, এপ্রিল মাসের পর তারা সফল হবেন।
ক্যারিয়ারে সাফল্য আসবে। ক্যারিয়ারে অনেক নতুন সুযোগ আসবে। জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত খুব সতর্ক থাকুন। আপনার অফিসারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। কাজের চাপ আপনার উপর বেশি থাকবে।

প্রেম জীবন
এপ্রিল মাসের পরে, লভ লাইফ এবং বিবাহিত জীবন ভালো কাটবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভালবাসা বৃদ্ধি পাবে। একে অপরের মধ্যে আকর্ষণ থাকবে। এপ্রিলের পর বিবাহিত জীবনও দারুণ কাটবে। যারা অবিবাহিত, তাদের এ বছর বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য
এই বছর স্বাস্থ্যের নানা সমস্যা হবে। খাওয়াদাওয়ার দিকে নজর না দিলে, এপ্রিল মাসের পরে পেটের রোগ দেখা দেবে। জানুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত রাস্তায় গাড়ি চালানো বা হাঁটার সময় খেয়াল রাখুন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বছরের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য ভাল থাকবে। তবে অক্টোবরের পরে কোনও ধরণের সংক্রমণে আপনি আক্রান্ত হতে পারেন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications