Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ganga Dussehra 2023: গঙ্গা স্নানের সময় করুন এই ৮ কাজ, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন!
সনাতন ধর্মে গঙ্গা পুজো করা অত্যন্ত পুণ্য এবং কল্যাণকর কাজ বলে মানা হয়। গঙ্গাকে আমরা দেবীরূপে পূজা করি। কথায় আছে, শুভ তিথিতে গঙ্গা স্নান করলে দেহ শুদ্ধ হয়ে যায়, মা গঙ্গা সমস্ত পাপ দূর করে আমাদের পাপ মুক্ত করে এবং পুণ্য লাভ হয়।
হিন্দু পঞ্জিকা মতে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহরা অনুষ্ঠিত হয়। মনে করা হয়, এই তিথিতে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে আগমন করেছিলেন। এর ফলে রুক্ষ পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা। দশহরা কথার অর্থ হল দশ পাপ হরা বা দশটি পাপ হরণ করা।

গঙ্গা দশহরার দিন উপবাস থেকে গঙ্গা পুজো করা এবং গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যের কাজ। তবে যদি গঙ্গা স্নান সম্ভব না হয়, তাহলে বাড়ির জলে গঙ্গাজল মিশিয়েও স্নান করা যেতে পারে। এই তিথিতে নীচে উল্লেখিত নিয়মগুলো মেনে চললে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে।
গঙ্গা দশহরার তিথি ও শুভ সময়
২০২৩ সালে গঙ্গা দশেরা পালিত হবে ৩০ মে, মঙ্গলবার। দশমী তিথি শুরু ২৯ মে বেলা ১১টা ৪৯ মিনিটে। দশমী তিথি শেষ ৩০ মে দুপুর ১টা ০৭ মিনিটে।
গঙ্গা দশহরায় গঙ্গা স্নানের নিয়ম
সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন
গঙ্গা স্নানের সময় নদীর জলস্রোত বা উদীয়মান সূর্যের দিকে মুখ করে স্নান করুন এবং গঙ্গা জল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। মা গঙ্গাকে প্রণাম করে তাঁর আশীর্বাদ নিন।
ডুব দেওয়ার নিয়ম
গঙ্গা স্নানের সময় ৩, ৫, ৭ বা ১২ বার ডুব দেওয়া শুভ মনে করা হয়। এই সময় মনের মধ্যে ছলনা, কপটতা রাখবেন না। মা গঙ্গার স্মরণ করতে করতে গঙ্গায় ডুব দিন।
গঙ্গা মন্ত্র জপ
গঙ্গায় স্নানের সময়, মনের মলিনতা দূর করা সবচেয়ে জরুরি বলে মনে করা হয়। তাই স্নান করার সময় গঙ্গা মন্ত্র ক্রমাগত জপ করুন।
মনের পবিত্রতা প্রয়োজন
গঙ্গা স্নানের সময় শ্যাম্পু, সাবান, তেল ব্যবহার করবেন না। শুদ্ধ মনে গঙ্গায় স্নান করুন। তবেই গঙ্গা স্নানের পুণ্য লাভ হবে।
মহাদেবকে স্মরণ করুন
গঙ্গা স্নানের সময় শিবকে স্মরণ করুন। 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র জপ করুন। মহাদেবের মন্ত্র জপ করার পর গঙ্গা স্তোত্র পাঠ করতে ভুলবেন না যেন।
গঙ্গা আরতি
গঙ্গার স্তোত্র পাঠের পরে, তাঁর স্তবস্তুতি করুন। এর পর মা গঙ্গাকে দুধ নিবেদন করে আরতি করুন। গঙ্গা তীরে ১০৮টি প্রদীপ জ্বালান।
পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করুন
এ দিন গঙ্গা স্নানের সময় পূর্বপুরুষদের স্মরণ করুন। মা গঙ্গার কাছে তাঁদের মোক্ষ প্রাপ্তির জন্য প্রার্থনা করুন। এতে পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন।
দান করুন
গঙ্গা দশহরার দিন গঙ্গা স্নান করার পর আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনও সাদা জিনিস, যেমন - দুধ, চাল, মিষ্টি, কাপড়, ইত্যাদি দান করুন। সাদা গরু দান করা আরও বেশি শুভ।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
