Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ganga Dussehra 2023: গঙ্গা দশহরার দিন রাশি অনুসারে দান করুন, কাটবে দশ জন্মের পাপ!
জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে মা গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন। এই উপলক্ষে এই তিথি গঙ্গা দশহরা হিসেবে পালন করা হয়। শাস্ত্র মতে, গঙ্গা দশহরায় গঙ্গা স্নানে দশবিধ পাপক্ষয় হয়। এই তিথিতে ভক্তিভরে গঙ্গা দেবীর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়।
গঙ্গা দশহরার দিন উপবাস থেকে গঙ্গা পুজো করা অত্যন্ত পুণ্যের কাজ। কথিত আছে, এই শুভ দিনে গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে। পাশাপাশি দান-পুণ্য করলে মোক্ষ লাভ হয়। জ্যোতিষীদের মতে, এ দিন গঙ্গা স্নানের পর রাশি অনুসারে কিছু জিনিস দান করলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে। জেনে নিন, গঙ্গা দশহরাতে আপনার রাশি অনুসারে কোন কোন জিনিস দান করা শুভ।

গঙ্গা দশহরার তিথি ও সময়
পঞ্জিকা অনুসারে, ২০২৩ সালে গঙ্গা দশেরা পালিত হবে ৩০ মে, মঙ্গলবার। জৈষ্ঠ্য মাসের শুক্লপক্ষের দশমী তিথি শুরু ২৯ মে বেলা ১১টা ৪৯ মিনিটে। দশমী তিথি শেষ ৩০ মে দুপুর ১টা ০৭ মিনিটে।
গঙ্গা দশহরায় শুভ যোগ
এ বছর গঙ্গা দশেরাতে তিন শুভ যোগ গঠিত হচ্ছে - রবি যোগ, সিদ্ধি যোগ এবং ধন যোগ। এ দিন আবার রবি ও সিদ্ধি যোগের সংযোগ ঘটবে। এই সংযোগ অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিনে শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে, যে কারণে ধন যোগ তৈরি হবে। ধর্মীয় বিশ্বাস, এই শুভ যোগ দান-ধ্যান করলে সংসারে সুখ, সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায়।
গঙ্গা দশহরার দিন রাশি অনুযায়ী দান করুন
মেষ রাশি - গঙ্গা দশেরার দিন মেষ রাশির জাতকরা তিল এবং বস্ত্র দান করুন।
বৃষ রাশি - বৃষ রাশির জাতক জাতিকাদের এ দিন গরিব দুঃখীদের খাদ্য ও অর্থ দান করতে পারেন।
মিথুন রাশি - এই শুভ তিথিতে গঙ্গা জল দান করা খুবই শুভ ও ফলদায়ক হবে।
কর্কট রাশি - কর্কট রাশির জাতকরা গঙ্গা দশহরাতে ফল দান করুন।
সিংহ রাশি - তামার পাত্রের সঙ্গে কিছু শস্য ও ফল দান করতে পারেন।
কন্যা রাশি - এই জাতকরা শিব মন্দিরের পুরোহিতকে বিভিন্ন ধরনের ফল দান করুন।
তুলা রাশি - তুলা রাশির জাতক-জাতিকারা পশুদের জল ও শস্য খাওয়ালে ভাল ফলাফল পাবেন।
বৃশ্চিক রাশি - এই দিনে পথচারীদের জল এবং মরশুমি ফল বিতরণ করা উচিত।
ধনু রাশি - গঙ্গা দশহরার দিন কালো তিল দান করা খুব শুভ হবে।
মকর রাশি - এই রাশির জাতকরা এ দিন মাটির কলসি দান করুন।
কুম্ভ রাশি - দরিদ্রদের খাদ্য দান করুন এবং ব্রাহ্মণ ভোজন করানোর পরে তাঁদের দক্ষিণা দিন।
মীন রাশি - গঙ্গা দশেরার দিন মীন রাশি জাতকদের জল দান করা খুব শুভ হবে।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications