Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ganga Dussehra 2021 : গঙ্গা দশহরা কবে? জেনে নিন দিন, শুভক্ষণ ও তাৎপর্য
হিন্দু ধর্মে গঙ্গাকে সবচেয়ে পবিত্র নদী হিসেবে মানা হয় এবং 'মা' বলে সম্বোধন করা হয়ে থাকে। বিশ্বাস করা হয়, মা গঙ্গা যখন স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেছিলেন, তখন সেটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি। তাই প্রতিবছর জ্যৈষ্ঠ শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহরা পালিত হয়। এই উৎসব উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও বাংলায় বিশেষভাবে পালিত হয়। শাস্ত্রমতে, গঙ্গা দশহরা-তে গঙ্গা স্নানে দশবিধ পাপ ক্ষয় হয়। এছাড়াও, এই তিথিতে ভক্তিভরে মা গঙ্গার পূজা করলে বিশেষ ফল লাভ হয়।

এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন, ২০২১ সালের গঙ্গা দশহরার দিন-ক্ষণ ও এই দিনটির বিশেষ গুরুত্ব সম্পর্কে।

২০২১ সালের গঙ্গা দশহরার দিন-ক্ষণ
এই বছর গঙ্গা দশহরা ২০ জুন, রবিবার উদযাপিত হবে।
দশমী তিথি শুরু - ১৯ জুন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে
দশমী তিথি শেষ - ২০ জুন, বিকেল ৪টা ২১ মিনিটে

পূজা বিধি
এই বিশেষ দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে, প্রতিদিনের কাজকর্ম সেরে নিন। বর্তমান পরিস্থিতিতে গঙ্গা নদীতে গিয়ে পুণ্যস্নান সম্ভব নয়। তাই বাড়ির জলেই কয়েক ফোঁটা গঙ্গার জল মিশিয়ে স্নান করুন। এর পরে সেই জল সূর্য দেবকে অর্পণ করুন। ওঁ শ্রী গঙ্গে নমঃ-মন্ত্রটি জপ করুন এবং মা গঙ্গার ধ্যান করুন। পূজার পরে দরিদ্র ও অভাবীদের দান করুন।

গঙ্গা দশহরার তাৎপর্য
শাস্ত্র মতে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে মর্তে আগমন ঘটে মা গঙ্গার। সগর রাজার সন্তানদের নশ্বর দেহে প্রাণ দানের জন্য গঙ্গাদেবীকে কপিল মুনির আশ্রম পর্যন্ত আনেন ভগীরথ। তাই শুক্লপক্ষের দশমী তিথি গঙ্গা দশহরা বা গঙ্গা দশমী হিসেবে পালিত হয়।
এই শুভ দিনে যে ব্যক্তি গঙ্গায় স্নান করে দান-পুণ্য করেন, তিনি মা গঙ্গার বিশেষ আশীর্বাদ লাভ করেন। মা তাঁর ভক্তকে সমস্ত দুঃখ-কষ্ট থেকে মুক্তি দেন।



Click it and Unblock the Notifications