গঙ্গা দশহরা ২০২০ : বাড়িতেই করুন মা গঙ্গার পূজা, দেখে নিন দিন-ক্ষণ ও তাৎপর্য

পৃথিবীর সমস্ত নদীগুলির মধ্যে গঙ্গাকে সবথেকে পবিত্র হিসেবে মানা হয়। গঙ্গা নদীর মর্ত্যে আগমনের দিনটিও হিন্দু ধর্মে উদযাপিত হয়। হিন্দুধর্মের মানুষের কাছে, গঙ্গা হল মায়ের মতো। বিশ্বাস করা হয় যে, মা গঙ্গা যখন স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেছিলেন, তখন সেটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি এবং তখন থেকেই এই দিনটি 'গঙ্গা দশহরা' হিসেবে পালিত হতে শুরু করে। প্রতিবছর গঙ্গা দশহরা উপলক্ষে ভক্তরা গঙ্গায় স্নান করতেন, কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে দেশের পরিস্থিতি ভালো নয়। তাহলে জেনে নিন যে, এই বছর অর্থাৎ ২০২০ সালে গঙ্গা দশহরা কবে পালিত হবে এবং আপনি ঘরে থেকেই কীভাবে পূজা করতে পারবেন।

Ganga Dussehra 2020

গঙ্গা দশহরার তিথি

গঙ্গা দশহরার তিথি

হিন্দু পঞ্জিকা অনুসারে, ২০২০ সালের ১ জুন, জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি পড়ছে, তাই গঙ্গা দশহরা এই বছর ১ জুন, সোমবার পালিত হবে।

গঙ্গা দশহরার মুহুর্ত

গঙ্গা দশহরার মুহুর্ত

দশমী তিথি শুরু হবে - ৩১ মে, বিকাল ৫টা বেজে ৩৬ মিনিটে

দশমী তিথি শেষ হবে - ১ জুন, দুপুর ২টা বেজে ৫৭ মিনিটে

গঙ্গা দশহরার তাৎপর্য

গঙ্গা দশহরার তাৎপর্য

এটি বিশ্বাস করা হয় যে, মা গঙ্গা যেদিন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, সেদিন খুবই অনন্য এবং সৌভাগ্যশালী মুহুর্ত ছিল। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মা গঙ্গার পূজা করলে মানুষ দশ প্রকার পাপ থেকে মুক্তি পায়। গঙ্গা দশহরার দিন মায়ের ধ্যান ও স্নানের দ্বারা কোনও ব্যক্তি কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, হিংসা, হত্যা, ছলনা, জালিয়াতি, পরনিন্দার মতো পাপ থেকে মুক্তি পায়। তবে এই বছর গঙ্গা নদীতে গিয়ে স্নান করা সম্ভব হবে না, এমন পরিস্থিতিতে আপনি বাড়িতেই স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন। গঙ্গা মা পূজার পাশাপাশি এই দিনে দান-পুণ্যের কাজও করুন।

Story first published: Thursday, May 28, 2020, 18:17 [IST]
X
Desktop Bottom Promotion