গণেশ চতুর্থী থেকে বিশ্বকর্মা পুজো, সেপ্টেম্বর মাসব্যাপী উৎসব-অনুষ্ঠানাদির ক্রমিক তালিকা

By Bhagysree Sarkar

আগস্ট মাস শেষ হতে চলেছে। এরপর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি থেকে সেপ্টেম্বর শুরু হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সেপ্টেম্বর মাসটি নবম মাস। আর এই মাস ভগবান গণেশকে উৎসর্গ করা হয়েছে। এই মাসেই গণেশ চতুর্থীর উৎসব পালিত হয়। গণেশ চতুর্থীর সঙ্গে, পিতৃপক্ষও এই মাসে শুরু হচ্ছে।

হিন্দু পঞ্জিকা অনুসারে, সেপ্টেম্বর মাসে ভাদ্রপদ ও আশ্বিনও অন্তর্ভুক্ত। হরতালিকা তীজ, সোমবতী অমাবস্যা এবং গণেশ চতুর্থীর মতো প্রধান উৎসব এবং উপবাসগুলি এই মাসে পালিত হয়। এই মাসটি বিশেষ করে ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। এই মাসে পূর্বপুরুষদেরও সম্মান করা হয়। চলুন জেনে নেওয়া যাক, এই মাসের অন্যান্য উৎসব সম্বন্ধে-

ganeshpuja

সেপ্টেম্বরে উৎসবের তালিকা-

  • ১ লা সেপ্টেম্বর: মাসিক শিবরাত্রি
  • ২রা সেপ্টেম্বর: ভাদ্রপদ অমাবস্যা
  • ৬ঠা সেপ্টেম্বর: হরতালিকা তীজ
  • ৭ম সেপ্টেম্বর: গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী
  • ৮ম সেপ্টেম্বর: ঋষি পঞ্চমী
  • ৯ম সেপ্টেম্বর: স্কন্দ ষষ্ঠী
  • ১১ই সেপ্টেম্বর: রাধা অষ্টমী
  • ১৪ই সেপ্টেম্বর: পরিবর্তিনী একাদশী
  • ১৫ই সেপ্টেম্বর: ওনাম
  • ১৭ই সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজো, কন্যা সংক্রান্তি, অনন্ত চতুর্দশী, পূর্ণিমা ব্রত
  • ১৮ই সেপ্টেম্বর: প্রতিপদ শ্রাদ্ধ, পিতৃপক্ষ শুরু, পূর্ণিমা স্নান, দান
  • ১৯ শে সেপ্টেম্বর: শ্রাদ্ধ, তর্পণ, পিন্ড দান শুরু হয়
  • ২১ শে সেপ্টেম্বর: সংকষ্টী চতুর্থী
  • ২৪ শে সেপ্টেম্বর: কালাষ্টমী
  • ২৫ শে সেপ্টেম্বর: জিতিয়া ব্রত
  • ২৮ শে সেপ্টেম্বর: ইন্দিরা একাদশী
  • ২৯ শে সেপ্টেম্বর: প্রদোষ ব্রত
  • ৩০ শে সেপ্টেম্বর: ত্রয়োদশী, মাসিক শিবরাত্রি

মঙ্গলের মিথুন রাশিতে গোচরে বিপদের মুখে ৪ রাশি, জানুন কেন এই ট্রানজিট গুরুত্বপূর্ণ!

প্রতি বছর শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পড়ে। এরপর এটি ১০ দিন স্থায়ী হয় এবং শেষ দিনটি গণেশ বিসর্জন হিসাবে পালিত হয়। এই বছর গণেশ চতুর্থী শনিবার, ৭ই সেপ্টেম্বর এবং গণেশ বিসর্জন মঙ্গলবার, ১৭ ই সেপ্টেম্বর। গণেশ চতুর্থী পুজোর মুহুর্ত সকাল ১১ টা ৩ মিনিট থেকে টা ৩৪ মিনিট পর্যন্ত।

Story first published: Wednesday, August 28, 2024, 15:58 [IST]
X
Desktop Bottom Promotion