Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ganesh Chaturthi 2021 : গণেশ আরাধনায় সকল বিঘ্ন নাশ হয়, জানুন দিন-ক্ষণ ও পূজা বিধি
প্রতিবছর গণেশ চতুর্থী উৎসব মহা ধূমধাম করে উদযাপন করা হয়। মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ দেশের অন্যান্য রাজ্যেও অত্যন্ত উৎসাহ এবং আড়ম্বরের সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী। যদিও প্রতি মাসের চতুর্থী তিথিতে ভগবান গণেশের পুজো করা হয়, কিন্তু ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথির গুরুত্ব একটু বেশি। বিশ্বাস করা হয়, এই দিনেই গণপতি বাপ্পার জন্ম হয়েছিল। গণেশ চতুর্থী উপলক্ষে, অনেকেই বাড়িতে গণপতির মূর্তি স্থাপন ও পুজো করেন।

অনেক জায়গায় দশ দিন ব্যাপী গণেশ চতুর্থীর উৎসব উদযাপন হয়। তাই একে গণেশ মহোৎসবও বলা হয়। আসুন জেনে নেওয়া যাক, ২০২১ সালের গণেশ চতুর্থীর দিন-ক্ষণ ও পূজার শুভ সময় সম্পর্কে।

২০২১-এর গণেশ চতুর্থীর তারিখ ও শুভ মুহুর্ত
এবছর গণেশ চতুর্থী উদযাপিত হবে ১০ সেপ্টেম্বর, শুক্রবার।
চতুর্থী তিথির সূচনা - ১০ সেপ্টেম্বর, মধ্যরাত ১২টা ১৮ মিনিটে
চতুর্থী তিথির সমাপ্তি - ১০ সেপ্টেম্বর, রাত ৯টা ৫৭ মিনিটে
মধ্যাহ্ন গণেশ পূজা মুহুর্ত - ১০ সেপ্টেম্বর, সকাল ১০টা ১৯ মিনিট থেকে দুপুর ১২টা ৪৮ মিনিট পর্যন্ত
বৈদিক জ্যোতিষ অনুসারে, গণপতি পূজার জন্য মধ্যাহ্ন কাল সবচেয়ে উত্তম সময়। এই সময়ে পূজা করলে শুভ ফল প্রাপ্তি হয় এবং ভগবান গণেশের আশীর্বাদ মেলে। ভগবান গণেশ তাঁর ভক্তদের সমস্ত কষ্ট দূর করে দেন।

গণেশ চতুর্থী পূজা পদ্ধতি
বিশ্বাস করা হয় যে, সঠিক বিধি মেনে নিষ্ঠা ভরে ভগবান গণেশের পুজো করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। গণেশ চতুর্থীর দিন খুব ভোরে উঠুন। স্নান সেরে, বাড়ির পূজা মন্দির পরিষ্কার করুন। এরপরে, গণেশকে দূর্বা ঘাস অর্পণ করুন। তাঁকে মোদক এবং লাড্ডু ভোগ হিসেবে দিন। তারপরে গণেশের আরতি করুন। আরতির সময় বিশেষ মন্ত্রোচ্চারণে দেবতা তুষ্ট হন বলে শোনা যায়।গণেশকে 'বিঘ্নহর্তা' বলা হয়, এর অর্থ হল - সমস্ত বাধা দূর করা। তাই গণেশ চতুর্থীর দিন, ভক্তি ভরে মন দিয়ে বিঘ্নহর্তার স্মরণ করলে জীবনের সব কষ্ট থেকে মুক্তি মেলে।
গণেশ পুজোর জন্য - জলের পাত্র, পঞ্চামৃত, লাল কাপড়, রোলি, অক্ষত, এলাচ, নারকেল, পান-সুপারি, লবঙ্গ, ঘি, কর্পূর, চৌকি, গঙ্গাজল, এগুলো অবশ্যই রাখুন। এছাড়া আরও কয়েকটি জিনিস রয়েছে।

গণেশ চতুর্থীর তাৎপর্য
মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র হলেন গণেশ। হিন্দুশাস্ত্র মতে, ভাদ্রপদের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে তাঁর জন্মদিন। এই দিনটি বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। ভগবান গণেশকে প্রথম দেবতা হিসেবে পূজা করা হয়। গণেশ চতুর্থীর দিন ভক্তি ভরে তাঁর পূজা করলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। ভক্তদের প্রতিটি ইচ্ছাও পূরণ হয়।
সনাতন ধর্ম মতে, কোনও শুভ কাজ শুরু করার আগে ভগবান গণেশের পুজো করা হয়।
এবছর গণেশ চতুর্থী উদযাপিত হবে ১০ সেপ্টেম্বর, শুক্রবার।
গণেশ চতুর্থীর শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী। এই দিনই গণেশ বিসর্জন হয়। এবছর অনন্ত চতুর্দশী পড়েছে ১৯ সেপ্টেম্বর, রবিবার।



Click it and Unblock the Notifications