Gajkesari Rajyog 2023: গুরু ও চন্দ্রের মিলনে গজকেশরী রাজযোগ, সুখ-সৌভাগ্য ঝরবে ৩ রাশির জীবনে!

Gajkesari Rajyog 2023: গ্রহ গোচরের দিক থেকে অগস্ট মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন ঘটতে চলেছে, যে কারণে অনেক রাজযোগও গঠিত হবে।

বৃহস্পতি আর চন্দ্রের যুতি এই মাসে তৈরি হতে চলেছে। ৭ অগস্ট দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগে গজকেশরী রাজযোগ গঠিত হবে। সমস্ত রাশির উপরই এই যোগের প্রভাব দেখা যাবে।

Gajkesari Rajyog August 2023

জ্যোতিষীদের মতে, যে ব্যক্তির কোষ্ঠীতে গজকেশরী যোগ থাকে, তিনি সর্বক্ষেত্রে সাফল্য পান। জীবনে অর্থাভাব থাকে না। প্রচুর ধনসম্পদ লাভ করেন তিনি। ৭ অগস্ট গঠিত হওয়া গজকেশরী রাজযোগে সবচেয়ে লাভবান হবেন ৩ রাশির জাতক। এই সময় তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

মেষ রাশিতে গজকেশরী রাজযোগের প্রভাব

গজকেশরী রাজযোগে মেষ রাশির জাতক জাতিকারা সুফল পাবেন। এই রাশির চাকুরিজীবীরা ভাল ফলাফল পাবেন। খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। অবিবাহিত জাতকদের বিবাহের যোগ রয়েছে। সব মিলিয়ে পুরো অগস্ট মাসই ভাল যাবে।

কর্কট রাশিতে গজকেশরী রাজযোগের প্রভাব

গজকেশরী রাজযোগ কর্কট রাশির জাতকদের জন্য খুব শুভ ও ফলদায়ক হবে। এই রাশির ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন, যার ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়ে কোনও ভাল খবর পেতে পারেন।

মকর রাশিতে গজকেশরী রাজযোগের প্রভাব

বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগে গঠিত গজকেশরী রাজযোগ মকর রাশির জন্য ফলদায়ক হবে। আদালতে মামলায় সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। এই সময়ে আপনি জমি, বাড়ি বা গাড়ি কিনতে পারেন। সমাজে আপনার মান-মর্যাদা বাড়বে। আপনার আটকে থাকা টাকা, এই সময়ের মধ্যে ফেরত আসতে পারে। সব মিলিয়ে এই সময়টা খুব ভাল যাবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, August 5, 2023, 11:54 [IST]
X
Desktop Bottom Promotion