Gajalakshmi Rajyoga 2023: গজলক্ষ্মী রাজযোগে লাভবান হবে ৩ রাশি, ধন-সম্পত্তি লাভ হবে প্রচুর!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৩ সালে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। যে সব গ্রহের রাশি পরিবর্তন হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শনি, রাহু-কেতু এবং বৃহস্পতি গ্রহের গোচর। জ্যোতিষে বৃহস্পতিকে দেবতাদের গুরুর পদ প্রদান করা হয়েছে। সুখ, সমৃদ্ধি, অর্থ, বিবাহ, শিক্ষার কারক গ্রহ বৃহস্পতি।

These zodiac signs will get the benefit of Gajalakshmi Yog on the new year 2023

২০২৩ সালে মীন রাশিতে নিজের যাত্রা শেষ করে মেষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। ২২ এপ্রিল, দেবগুরুর এই স্থান পরিবর্তনে গজলক্ষ্মী রাজযোগ গঠিত হবে। এই রাজযোগ গঠনে ৩ রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। আর্থিক লাভ ও উন্নতি হবে এই রাশির জাতকদের। আসুন জেনে নেওয়া যাক, গজলক্ষ্মী যোগের প্রভাবে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন-

মেষ রাশি

মেষ রাশি

২০২৩ সালে বৃহস্পতির গোচরের কারণে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। এই যোগ মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় মেষ রাশির জাতকরা বিপুল আর্থিক লাভ করবেন। কর্মজীবনে সাফল্য আসবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ব্যবসায় অগ্রগতি হবে। দাম্পত্য জীবনেও সুখ, শান্তি থাকবে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা। কোর্ট-কাছারির মামলায় সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জন্যও এই যোগ খুব শুভ হবে। প্রতিটি ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গজলক্ষ্মী রাজযোগ মিথুন রাশির জাতক জাতিকাদের ধন-সম্পদ ও সুখ বৃদ্ধি করবে। পুরানো বিনিয়োগ থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। আবার এই রাশির জাতকরা স্টক মার্কেট, বেটিং ও লটারির মাধ্যমেও ধন লাভ করতে পারেন। এ বছর আপনার আয়ও বাড়বে। ব্যবসায়ীদের একাধিক চুক্তি সম্পাদন হতে পারে। যারা ব্যাঙ্কিং, মিডিয়া বা শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িত, তাদের জন্যও এই সময়টি অসাধারণ।

ধনু রাশি

ধনু রাশি

নতুন বছরে গজলক্ষ্মী রাজযোগ গঠনে ধনু রাশির জাতকদের আর্থিক লাভ হবে। ব্যবসায় সাফল্য আসবে। চাকরিতে পদোন্নতিও হতে পারেন। লভ লাইফ দারুণ কাটবে। নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়টি অনুকূল। ধনু রাশির কোনও জাতক যদি বিদেশে গিয়ে পড়াশোনার পরিকল্পনা করে থাকেন, তা হলে তাদের জন্য এই সময়টি খুব ভালো। এ সময় তাদের ইচ্ছা পূরণ হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, December 30, 2022, 15:02 [IST]
X
Desktop Bottom Promotion