Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Gajalakshmi Rajyog: ২০২৪-এর শুরুতেই গজলক্ষ্মী রাজযোগ, সৌভাগ্য তুঙ্গে থাকবে ৩ রাশির, রয়েছে ধন লাভের যোগ!
Gajalakshmi Rajyog: আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে ২০২৪ সাল। নতুন বছর কেমন যাবে, সব আশা-আকাঙ্খা পূরণ হবে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে সকলেরই আগ্রহ থাকে। জ্যোতিষ গণনা বলছে, নতুন বছর শুরুর ঠিক আগেই এক অতি শুভ যোগ গঠিত হতে চলেছে। ২০২৩-এর শেষে মার্গী হবে বৃহস্পতি। এর ফলে গঠিত হবে গজলক্ষ্মী রাজযোগ। যার প্রভাব থাকবে নতুন বছরেও।
জ্যোতিষ শাস্ত্রে গজলক্ষ্মী যোগ অত্যন্ত শুভ। সমস্ত রাশির জাতকদের ওপর এর প্রভাব পড়বে। তবে গজলক্ষ্মী যোগের প্রভাবে ৩ রাশির জাতকদের আকস্মিক ধনলাভ, ভাগ্যোদয়ের যোগ রয়েছে।

গজলক্ষ্মী রাজযোগ
জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির বিশেষ গুরুত্ব রয়েছে। সমস্ত গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করার পাশাপাশি বক্রী ও মার্গী গতিতেও বিচরণ করে। দেবতাদের গুরু বৃহস্পতি চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর বক্রী অবস্থা থেকে মার্গী গতিতে বিচরণ শুরু করবে। এর ফলে বছরের শুরুতে গজলক্ষ্মী রাজযোগের প্রভাব থাকবে। বছরের শুরুতে এই শুভ যোগ গঠনে কিছু রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হবে এই জাতকদের।
কর্কট রাশি (Cancer)
জ্যোতিষ অনুযায়ী কর্কট রাশির জাতকদের জন্য গজলক্ষ্মী রাজযোগ অত্যন্ত শুভ ফলদায়ী। নতুন বছর এই জাতকদের খুব ভালো কাটবে। প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হবে। ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধান হবে এই সময়। এই রাশির বেকার জাতকরা বছরের শুরুর দিকেই ভালো চাকরির সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। চাকুরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ রয়েছে। বাবার সহযোগিতা লাভ করবেন।
সিংহ রাশি (Leo)
গজলক্ষ্মী রাজযোগ সিংহ রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ী হবে। আপনার রাশির নবম স্থানে বৃহস্পতি মার্গী হবে। ধর্ম-কর্মের কাজে রুচি বাড়বে। বাড়িতে কোনও শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের দিক থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। এই সময় আপনার আয় বৃদ্ধি হবে। এত দিন যে কাজে সফলতা অর্জন করতে পারছিলেন না, ২০২৪ সাল শুরু হওয়ার পর আপনি সহজেই তাতে সাফল্য লাভ করবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীরা ভালো ডিল করতে পারেন। যে সব জাতকরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা ভালো ফলাফল পেতে পারেন। যাঁরা বিচারক, জ্যোতিষ ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, তাঁদের এই সময়টি ভালো যাবে।
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। যে কারণে বৃহস্পতির মার্গী হওয়া এই রাশির জন্য খুব শুভ হবে। বৃহস্পতি আপনার রাশির পঞ্চম স্থানে ভ্রমণ করবে। ২০২৪ সালে পারিবারিক জীবন খুব ভালো যাবে। সন্তান সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন। সন্তানের চাকরি বা বিয়ে পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবার ভালোবাসা ও সাপোর্ট পাবেন। স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। পৈতৃক সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। এ বছর চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে। কোনও ভালো সুযোগ পেতে পারেন তাঁরা।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications