Gajakesari Rajyog 2023: গজকেশরী যোগে ক্ষতির মুখে পড়বে ৩ রাশির জাতক!

জ্যোতিষ গণনা অনুযায়ী, গ্রহের অবস্থান পরিবর্তনে বিভিন্ন শুভ-অশুভ যোগ তৈরি হয়, যার প্রভাব পড়ে সমস্ত রাশির জাতকদের উপর। বৃহস্পতি ও চন্দ্র একসঙ্গে একই রাশিতে অবস্থান করলে বা এই দুই গ্রহের মধ্যে দৃষ্টি সম্পর্ক থাকলে গজকেশরী যোগ নির্মিত হয়।

আগামী ১৭ সেপ্টেম্বর চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে এবং ২০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত এই রাশিতেই থাকবে। জ্যোতিষশাস্ত্র বলছে, এবার বৃহস্পতি ও চন্দ্রের মধ্যে ১৮০ ডিগ্রি যুতি হচ্ছে। এর ফলে গজকেশরী যোগের নির্মাণ হবে। অতএব ১৭ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত গজকেশরী যোগের প্রভাব থাকবে।

Gajakesari Rajyog September 2023

সাধারণত গজকেশরী যোগ অত্যন্ত শুভ এবং ফলদায়ক। কোষ্ঠীতে এই যোগ থাকলে ব্যক্তির জীবন ধন-ধান্য ও সাফল্যে ভরে যায়। কিন্তু বর্তমানে মেষ রাশিতে বৃহস্পতি ও রাহু একসঙ্গে বিরাজ করছে। আর কেতু গ্রহ তুলা রাশিতে বিরাজমান। রাহু-কেতুর দৃষ্টির কারণে একাধিক রাশির ওপর গজকেশরী রাজযোগের অশুভ প্রভাব দেখা যাবে। জেনে নিন, কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়।

মেষ রাশি (Aries)

এই গজকেশরী যোগ মেষ রাশির জন্য় শুভ হবে না। জীবনে উত্থান-পতন চলতেই থাকবে। এই সময় স্বাস্থ্য ও আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। মানসিকভাবে ভাল বোধ করবেন না। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।

তুলা রাশি (Libra)

তুলা রাশির জাতকরা এই সময় নানা সমস্যায় ঘিরে থাকবেন। বিবাহে বাধা উৎপন্ন হতে পারে। আইনি মামলায় জটিলতা দেখা দেবে। অযথা অর্থ ব্যয়ের ফলে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন।

ধনু রাশি (Sagittarius)

গজকেশরী যোগের প্রভাবে ধনু রাশির জাতকরা নানা সমস্যার মধ্য দিয়ে যেতে পারেন। প্রেম জীবনে সমস্যা দেখা দেবে। ব্যবসায়ে লোকসানের সম্ভাবনা রয়েছে। যাঁরা নতুন চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের এ সময়ে খুব সতর্ক থাকতে হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Thursday, September 14, 2023, 20:59 [IST]
X
Desktop Bottom Promotion