Gajakesari Rajyog 2023: বৃহস্পতি-চন্দ্রের মিলনে গঠিত গজকেশরী যোগ! ভাগ্য চমকাবে ৩ রাশির

গ্রহ ও নক্ষত্রের অবস্থান পরিবর্তনে বিভিন্ন শুভ-অশুভ যোগ তৈরি হয়, যার প্রভাব পড়ে সমস্ত রাশির উপর। জ্যোতিষবিদদের মতে, ২২ মার্চ গঠিত হবে গজকেশরী রাজযোগ। মীন রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের মিলনেই গঠিত হবে এই শুভ যোগ। সমস্ত রাশির ওপর গজকেশরী যোগের প্রভাব পড়বে। তবে কিছু কিছু রাশির জাতকরা এর দ্বারা বিশেষভাবে লাভবান হবেন।

Gajakesari Rajyoga 2023

এই সময়কালে বৃহস্পতি ও চাঁদের বিশেষ কৃপা থাকবে ৩ রাশি উপর। সারা বছর তারা এই রাজযোগের সুফল পাবেন। জেনে নিন, কোন কোন রাশির জাতকরা জন্য লাভদায়ক হবে গজকেশরী রাজযোগ-

কর্কট রাশিতে গজকেশরী যোগের প্রভাব

কর্কট রাশিতে গজকেশরী যোগের প্রভাব

এই যোগ কর্কট রাশির জন্য শুভ হবে। এই সময়ে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। যাঁরা পড়াশোনা করছেন বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাও ভাগ্যের সঙ্গ পাবেন। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তাও এই সময়ে সম্পন্ন হতে পারে।

ধনু রাশিতে গজকেশরী যোগের প্রভাব

ধনু রাশিতে গজকেশরী যোগের প্রভাব

গজকেশরী রাজযোগ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভদায়ক হবে। ধনু রাশির জাতকদের অর্থ লাভ হতে পারে। চাকরি, ব্যবসায়ও ভালো লাভ হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়টি উপযুক্ত। চাকরি সংক্রান্ত কোনও চুক্তির জন্যও সময়টি ভালো। মিডিয়া, ফিল্ম, মার্কেটিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন।

মীন রাশিতে গজকেশরী যোগের প্রভাব

মীন রাশিতে গজকেশরী যোগের প্রভাব

গজকেশরী রাজযোগে মীন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। আয়ের নতুন পথ খুলতে পারে। নতুন চাকরিতে যোগদান বা স্টার্টআপ শুরু করার জন্যও সময়টি অনুকূল। এতে সাফল্য পাবেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, March 22, 2023, 10:25 [IST]
X
Desktop Bottom Promotion