Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অগস্টে একই সঙ্গে গজকেশরী ও ত্রিকোণ রাজযোগ, ভাগ্য বদলে যাবে ২ রাশির!
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহ ও নক্ষত্রের অবস্থানের কারণে জাতকের জন্মছকে অনেক ধরণের শুভ অশুভ যোগ গঠিত হয়। এর মধ্যে কোনও কোনও যোগ এতটাই কার্যকরী যে তার প্রভাবে একজন সাধারণ মানুষ রাজা হয়ে যেতে পারেন! আজ আমরা এমনই দু'টি অত্যন্ত প্রভাবশালী যোগের কথা বলব।
অগস্ট মাসে একসঙ্গে গজকেশরী যোগ এবং ত্রিকোণ রাজযোগ নামক দু'টি শুভ যোগ গঠিত হবে। জ্যোতিষ মতে, জন্মছকে এই দুই রাজযোগ থাকলে জীবনে সুখ, সমৃদ্ধি, ধনসম্পদ ও সাফল্য লাভ সম্ভব হয়।

গজকেশরী এবং ত্রিকোণ রাজযোগ রাজযোগের প্রভাবে অগস্টে দুর্দান্ত লাভবান হবেন ২ রাশির জাতক। জেনে নিন সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।
গজকেশরী রাজযোগ কী?
বৃহস্পতি চন্দ্রের সঙ্গে কেন্দ্রে অবস্থানের ফলে গজকেশরী রাজযোগ গঠিত হয়। জ্যোতিষশাস্ত্রে গজকেশরী যোগকে অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে। যাঁর কুণ্ডলীতে এই যোগ থাকে তিনি গুণী, জ্ঞানী এবং ভালো গুণের অধিকারী হন। এই যোগের প্রভাবে ব্যক্তির আর্থিক অবস্থা মজবুত হয়। প্রচুর অর্থ লাভ হয়। ক্যারিয়ারে উন্নতি হয় এবং সমাজে মান-সম্মান বাড়ে।
ত্রিকোণ রাজযোগ কী?
জ্যোতিষশাস্ত্রে আরও একটি শুভ যোগের উল্লেখ রয়েছে, তা হল ত্রিকোণ রাজযোগ। এই যোগ ব্যক্তির জীবনে সাফল্য, খ্যাতি, সুখ, সম্পদ এবং শান্তি নিয়ে আসে।
জন্মছকে তিনটি কেন্দ্র স্থান, যেমন - চতুর্থ, সপ্তম ও দশম এবং তিনটি ত্রিকোণ স্থান, যেমন - প্রথম, পঞ্চম ও নবম, পরস্পরের সঙ্গে সংযোগ, সম্পর্ক অথবা রাশি পরিবর্তন করে, তখন কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি হয়। এই যোগের প্রভাবে ব্যাক্তির ভাগ্যোদয় ও কর্মজীবনে সাফল্য লাভ হয়।
মেষ রাশি (Aries)
গজকেশরী এবং ত্রিকোণ রাজযোগের প্রভাবে শুভ ফলাফল পাবেন মেষ রাশির জাতকরা। এই সময় প্রচুর ধনসম্পদ লাভ হবে। জীবনে সাফল্য লাভের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাও এই সময় ভালো ফল করবেন।
ব্যবসায় ভালো লাভ হবে। অবিবাহিত জাতকদের জন্য সময়টি শুভ। এই সময় তাঁরা জীবনসঙ্গী খোঁজার সুযোগ পাবেন। সব মিলিয়ে বলা যায় গজকেশরী ও ত্রিকোণ রাজযোগ এই রাশির জীবনে আশীর্বাদ হিসেবে আসতে চলেছে।
কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির জাতকরা এই দুই শুভ যোগের প্রভাবে ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় আপনার স্বপ্ন পূরণ হবে। ক্যারিয়ারে আর্থিক বৃদ্ধি হবে। সমাজে আপনার মান সম্মান বাড়বে। এই মাসে কিছু কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন আপনি। তবে নিজের পরিশ্রমের জোরে সেই সব বাধা অতিক্রম করতে পারবেন। এই সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের সেরা ফলাফল পাবেন। নিজের সম্পদ অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন আপনি। স্বাস্থ্য ভালো থাকবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
