Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Holi 2025: দোল পূর্ণিমা থেকে হোলি, জানুন চলতি বছরে রঙের উৎসবের দিনক্ষণ
Holi 2025: ফাল্গুনের পূর্ণিমায় বাংলা জুড়ে দোলযাত্রার উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। এদিনে হোলিকা দহন উৎসব পালিত হয়। দোলপূর্ণিমা উপলক্ষ্যে বৃন্দাবন থেকে মায়াপুর, সব জায়গাই সেজে ওঠে নিজের ছন্দে। উৎসবের সূচনা হয় পূর্বদিবস হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার মাধ্যমে। পরের দিনটি হোলি নামে পরিচিত। এই দিনে আবির এবং জল রঙের মাধ্যমে এই উৎসব পালিত হয়। হোলিকা দহনের সাথে সাথে হাওয়ায় আবির উড়িয়ে শুরু হয় হোলি উৎসব (Holi 2025)।
শাস্ত্র মতে, হোলিকা দহন (Holika Dahan) অশুভের উপর শুভর জয়ের প্রতীক। অন্যদিকে হোলিকে শ্রীকৃষ্ণ এবং রাধারাণীর প্রেমের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। চলতি বছরে রঙের উৎসব পূর্ণিমা তিথি কখন থেকে পড়ছে, তা দেখে নেওয়া যাক, পঞ্জিকামতে-

পঞ্জিকামতে ১৩ই মার্চ, বৃহস্পতিবার থেকেই পড়ছে দোলপূর্ণিমার তিথি। ১৩ মার্চ, ও বাংলার ২৯শে ফাল্গুন সকাল ১০ টা ৩৭ মিনিটে পড়ছে দোল পূর্ণিমা। শেষ হচ্ছে ১৪ মার্চ। বাংলা ক্যালেন্ডার মতে ৩০ শে ফাল্গুন, শুক্রবার পূর্ণিমা তিথি শেষ হচ্ছে। সেদিন বেলা ১২ টা ২৫ মিনিট নাগাদ শেষ হচ্ছে তিথি। অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা বলছে, বৃহস্পতিবার, ১৩ মার্চ শুরু হচ্ছে এই পূর্ণিমা তিথি। এদিন এই পঞ্জিকা অনুসারে বাংলার ২৮ শে ফাল্গুন। তিথি শুরু হচ্ছে বেলা ১০টা ২২ মিনিট ২৩ সেকেন্ড থেকে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, বাংলার ক্যালেন্ডার মতে ২৯ শে ফাল্গুন। সেদিন ইংরেজি ক্যালেন্ডার মতে শুক্রবার ১৪ ই মার্চ। সেই দিনে বেলা ১১ টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ হবে।
হোলিকা দহন কখন উদযাপিত হবে?
হোলিকা দহনের সময়কাল হল ১৩ই মার্চ। এদিন রাত ১০.৩৭ মিনিটের পর এই হোলিকা দহন শুরু হবে। ১৩ ই মার্চ হোলিকা দহন বা হোলি পুজোর শুভ সময় হল ১ ঘন্টা ৪ মিনিট। ভাদ্রের শেষের দিকে হবে এই হোলিকা দহন। হোলিকা দহনের শুভ সময় রাত ১১ টা ২৬ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত।



Click it and Unblock the Notifications