বছরের প্রথম শুক্রবারে থাকছে ৪ শুভ যোগ, সৌভাগ্য ফিরবে ৫ রাশির জীবনে!

আগামীকাল ৫ জানুয়ারি চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। কাল পৌষ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি। এ দিন গজকেশরী যোগ, সুকর্ম যোগ, ধৃতিমান যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ এবং চিত্রা নক্ষত্র থাকবে।

জ্যোতিষ গণনা বলছে, বছরের প্রথম শুক্রবারে এতগুলো শুভ যোগে কপাল খুলে যাবে ৫ রাশির। ধনসম্পদ বৃদ্ধি পাবে। ক্যারিয়ারেও উন্নতি হবে। জেনে নিন, কোন কোন রাশির জাতকরা সৌভাগ্য লাভ করতে চলেছেন।

Zodiac Signs

মিথুন রাশি

আগামীকাল সুকর্ম যোগের প্রভাবে মিথুন রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। ক্যারিয়ারে উন্নতি হবে। যদি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন, তবে আগামীকাল তা থেকে ভালো রিটার্ন আসবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পেশাগত জীবনে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন। পারিবারিক জীবন বেশ ভালই কাটবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের অবসান হবে।

কন্যা রাশি

ধৃতিমান যোগের শুভ প্রভাব থাকবে কন্যা রাশিতে। সমাজে আপনার সুনাম বাড়বে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় ভালো সুযোগ পাবেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো ফল পাবেন। ব্যবসায় উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটা খুব ভালো কাটবে।

বৃশ্চিক রাশি

গজকেশরী যোগের প্রভাবে কপাল খুলে যাবে বৃশ্চিক রাশির জাতকদের। আপনার সম্মান বৃদ্ধি পাবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীরা কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে লাভবান হবেন।

মকর রাশি

মকর রাশির জাতকদের দিনটা খুব ভালো কাটবে। বিদেশ ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন। ধর্মীয় কাজে ঝোঁক বাড়বে। আপনি এমন কিছু কাজ করবেন, যাতে আপনার পরিবারের সকলে গর্বিত বোধ করবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। নব বিবাহিত জাতকদের বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে, যে কারণে পরিবারে খুশির পরিবেশ থাকবে। লভ লাইফ ভালো কাটবে। আগামীকাল আপনি আপনার সঙ্গীকে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন।

মীন রাশি

মীন রাশির জাতকরা সুসংবাদ পেতে পারেন, যে কারণে মন খুশি থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আগামীকাল যদি সম্পত্তিতে বিনিয়োগ করেন, তবে তা আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে। ব্যবসায় লাভ হবে। আপনি আপনার আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Thursday, January 4, 2024, 23:55 [IST]
X
Desktop Bottom Promotion