২৯ ডিসেম্বর থাকছে লক্ষ্মী নারায়ণ যোগ, ক্যারিয়ারে উন্নতি ও ধনসম্পদ লাভ হবে ৫ রাশির!

আগামীকাল ২৯ ডিসেম্বর শুক্রবার স্ব-রাশি কর্কটে গোচর করবে চন্দ্র। এ দিন অমৃত সিদ্ধি যোগ, গুরু পুষ্য যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ এবং পুষ্য নক্ষত্র থাকছে। এর পাশাপাশি বৃশ্চিক রাশিতে মিলিত হবে বুধ ও শুক্র। কোনও রাশিতে শুক্র এবং বুধ একসঙ্গে অবস্থান করলে লক্ষ্মী নারায়ণ যোগ গঠিত হয়।

জ্যোতিষ গণনা বলছে, ২৯ ডিসেম্বর এতগুলো শুভ যোগে কপাল খুলে যাবে ৫ রাশির। ধনসম্পদ বৃদ্ধি পাবে। ক্যারিয়ারেও উন্নতি হবে। জেনে নিন, কোন কোন রাশির জাতকরা সৌভাগ্য লাভ করতে চলেছেন।

Friday Lucky Zodiac Signs

মেষ রাশি

আগামীকাল অমৃত সিদ্ধি যোগের প্রভাবে মেষ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। ধনসম্পদ লাভের যোগ রয়েছে। ধর্মীয় কাজে ঝোঁক বাড়বে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা কোনও ব্যক্তির সাহায্যে ভালো সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। পরিবারে সুখ, শান্তি থাকবে।

মিথুন রাশি

গুরু পুষ্য যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশিতে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীদের হাতে ভালো ডিল আসবে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভ হবে। জমি, গাড়ি কিনতে পারেন। আপনি যে সিদ্ধান্তই নেবেন, সেটাই আপনার জন্য ফলদায়ক হবে। চাকুরিজীবীরা অন্য কোনও কোম্পানি থেকে ভালো অফার পেতে পারেন।

কন্যা রাশি

সরকারি চাকুরিজীবীরা ভালো ফলাফল পাবেন। পরিবারে চলমান বিবাদের অবসান হবে। বাড়ির বাচ্চাদের সঙ্গে আপনি ভালো সময় কাটাবেন। লভ লাইফ ভালো কাটবে।

মকর রাশি

লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে ভাগ্য খুলে যাবে মকর রাশির জাতকদের। সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। যাঁরা চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা সাফল্য পাবেন। অফিসে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনও কাজ এ দিন শেষ হবে। যে কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion