২২ ডিসেম্বর থাকছে শিব যোগ ও অশ্বিনী নক্ষত্র! সৌভাগ্য আসবে ৫ রাশির জীবনে

Friday Lucky Zodiac Signs: আগামীকাল ২২ ডিসেম্বর চাঁদ সারাদিন মেষ রাশিতে অবস্থান করবে। এই দিনে বেশ কয়েকটি শুভ যোগ থাকবে। এই শুভ যোগগুলি হল শিব যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ ও গজকেশরী যোগ। এর পাশাপাশি আগামীকাল সারাদিন থাকছে অশ্বিনী নক্ষত্র।

হিন্দুধর্মে শুক্রবার দিনটি মা লক্ষ্মীর প্রিয় দিন বলে মানা হয়। এই দিনে ভক্তিভরে মা লক্ষ্মীর পূজার্চনা করলে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের আশীর্বাদ করেন দেবী। দেখে নিন, মা লক্ষ্মীর আশীর্বাদে কোন কোন রাশির জাতকদের ভাগ্য খুলতে চলেছে আগামীকাল।

Zodiac Signs

মেষ রাশি

গজকেশরী যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির ওপর। ধন লাভের যোগ রয়েছে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় ভাল লাভ হবে। আগামীকাল আপনি আপনার পিতার সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। পিতার পরামর্শ আপনার কাজে লাগবে। বেসরকারী চাকুরিজীবীরা কাজের নতুন অফার পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। সন্ধ্যায় কারুর জন্মদিন, ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনও অনুষ্ঠানে যেতে পারেন।

মিথুন রাশি

রবি যোগের প্রভাবে দিনটা ভাল কাটবে মিথুন রাশির জাতকদের। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাবেন। অর্থ লাভ হবে। সন্তানদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। আপনারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। পরিবারের কারুর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের দিনটা খুব ভাল কাটবে। যদি পার্টনারশিপে কোনও কাজ করতে চান, তবে আগামীকাল ভাল সুযোগ পাবেন। ভবিষ্যতে এর থেকে ভাল লাভ হবে। চাকুরিজীবীরা আগামীকাল অন্য কোনও কোম্পানি থেকে কাজের অফার পেতে পারেন। নতুন গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছা পূরণ হবে।

কন্যা রাশি

আগামীকাল সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে কন্যা রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। লভ লাইফ ভাল কাটবে। সঙ্গীকে আপনি আপনার পরিবারের সঙ্গে দেখা করাতে পারেন। শিক্ষার্থীদের দিনটা খুব ভাল কাটবে। স্বাস্থ্য ঠিক থাকবে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সুখবর পেতে পারেন। এ দিন কোনও আত্মীয়ের আগমনে বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে।

​মকর রাশি

মকর রাশির জাতকরা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন। অর্থ লাভ হতে পারে। পুরানো কোনও অসুখ বিসুখ থাকলে কাল তা থেকে মুক্তি পেতে পারেন। আপনার দীর্ঘদিনের কোনও মনের ইচ্ছে আগামীকাল পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion