Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Friday Lucky Zodiac Signs: আজ অর্থলাভের যোগ এই ৫ রাশির, চাকরি ও ব্যবসায় দারুণ উন্নতি!
Friday Lucky Zodiac Signs: আজ, ১৭ নভেম্বর চাঁদ গোচর করবে ধনু রাশিতে। রবি যোগ ও ধৃতি যোগ গঠিত হবে আজ। এর পাশাপাশি পূর্ব আষাঢ় নক্ষত্র ও উত্তর আষাঢ় নক্ষত্রের প্রভাবও থাকবে।
হিন্দুশাস্ত্র অনুসারে, শুক্রবার দিনটি মা লক্ষ্মী অতি প্রিয় দিন। এই দিনে ভক্তিভরে মা লক্ষ্মীর পূজার্চনা করলে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের আশীর্বাদ করেন দেবী। জেনে নিন, আজ কোন কোন রাশির জাতকদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ ঝরে পড়বে।

বৃষ রাশি
আজকের দিনটি খুব ভালো কাটবে বৃষ রাশির জাতকদের। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে সুখবর পেতে পারেন। যে সব জাতকরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের উন্নতি হবে। সরকারি প্রকল্প থেকে লাভবান হতে পারেন। আজ বন্ধুদের সঙ্গে আনন্দ করে দিনটি কাটাবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা লাভবান হবেন আজ। চাকুরিজীবীদের অফিসে মান-সম্মান ও খ্যাতি বাড়বে। কর্মক্ষেত্রে যা প্রস্তাব দেবেন, তার সবই গৃহীত হবে। মন খুব ভালো থাকবে।
সিংহ রাশি
আজ আপনি সব কাজই খুব উৎসাহের সঙ্গে করবেন। বিরোধীরা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে, তবে তাঁরা সফল হবে না। যাঁরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা সাফল্য লাভ করবেন। সন্ধেবেলা কোনও আত্মীয়ের বাড়ি শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা জমিজমা কিনতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, তাঁরা সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন।
মীন রাশি
জীবনসঙ্গীর স্বাস্থ্য যদি কয়েক দিন ধরে ভালো না থাকে, তাহলে আজ আপনার সঙ্গী অনেকটাই সুস্থ হয়ে উঠবেন। সন্তানের শিক্ষা সংক্রান্ত সুখবর পেতে পারেন। যে কারণে আপনি খুব খুশি হবেন। আজ কোনও পুরানো বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications