Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
১৫ ডিসেম্বর থাকছে গজকেশরী ও ধ্রুব যোগ, ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা ৫ রাশির!
Friday Lucky Zodiac Signs: আগামিকাল ১৫ ডিসেম্বর চাঁদ প্রথমে ধনু রাশিতে অবস্থান করবে ও পরে মকর রাশিতে গোচর করবে। এ দিনে বৃদ্ধি যোগ, গজকেশরী যোগ, শুক্র শনির নবম পঞ্চম যোগ, ধ্রুব যোগ থাকছে।
হিন্দুশাস্ত্র অনুসারে, শুক্রবার দিনটি মা লক্ষ্মী অতি প্রিয় দিন। এই দিনে ভক্তিভরে মা লক্ষ্মীর পূজার্চনা করলে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের আশীর্বাদ করেন দেবী। জ্যোতিষ অনুসারে, এতগুলি শুভ যোগ ও মা লক্ষ্মীর কৃপাদৃষ্টির প্রভাবে কালকের দিনটির মাহাত্ম্য অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। আগামীকাল সৌভাগ্যে দারুণ চমক লাগতে চলেছে ৫ রাশির জাতকদের জীবনে। আর্থিক লাভ হবে। ক্যারিয়ারেও উন্নতি হতে পারে। দেখে নিন কোন কোন রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে আগামীকাল।

মিথুন রাশি
আগামীকাল ধ্রুব যোগের প্রভাবে মিথুন রাশির জাতকদের কপাল খুলে যাবে। আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি ঋণ মুক্ত হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের সমস্ত সমস্যার সমাধান হবে আগামীকাল। নতুন ব্যবসা শুরু করার জন্য এই দিনটি খুব শুভ। আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক জীবনে চলমান ঝামেলার অবসান হবে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। পিতা-মাতার আশীর্বাদে, আপনি আগামীকাল যে কাজই করুন না কেন, তাতে সাফল্য লাভ করবেন। চাকুরিজীবীরা সহকর্মীদের সহযোগিতা পাবেন। অন্য কোনও কম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি শেষ হবে।
সিংহ রাশি
গজকেশরী যোগের প্রভাবে সিংহ রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি থাকবে। কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন। চাকুরিজীবীরা তাঁদের কঠোর পরিশ্রম এবং পারফরম্যান্সের জন্য প্রশংসিত হবেন। আপনাকে নতুন দায়িত্বও দেওয়া হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। পরিবারের সদস্যদের নিয়ে ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করবেন। পিতা-মাতার সাপোর্ট পাবেন।
ধনু রাশি
আগামীকাল আপনি আয়ের নতুন উৎস পাবেন। অর্থ বিনিয়োগের জন্য দিনটি শুভ। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ীদের পরিকল্পনা সফল হবে এবং ভালো লাভ হবে। পরিবারে চলমান বিবাদের অবসান হবে। মায়ের সাপোর্ট পাবেন। যাঁরা প্রেম-ভালোবাসার সম্পর্কে আছেন, তাঁরা আগামীকাল তাঁদের সঙ্গীকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন। এ বিষয়ে পরিবারের অনুমোদন পাবেন।
মীন রাশি
মীন রাশির জাতকদের অর্থ লাভ হবে। জীবনে চলমান সমস্যাগুলি থেকেও মুক্তি পাবেন। চাকুরিজীবীদের আগামীকাল দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। বাবার সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। আপনি আপনার বাবার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও পেতে পারেন। যাঁরা সরকারি চাকরির জন্য আবেদন করেছেন, তাঁরা আগামীকাল চাকরি সংক্রান্ত সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications