Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
March 2023 Planet Transit: মার্চে রাশি পরিবর্তন হবে ৪ গ্রহের, চাকরি-ব্যবসায় বাম্পার লাভ ৫ রাশির!
জ্যোতিষ গণনা অনুযায়ী, প্রতি মাসেই একাধিক গ্রহ অবস্থান পরিবর্তন করে থাকে। ঠিক তেমনই, মার্চ মাসে ৪টি বড় গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে। এই মাসে মঙ্গল মিথুন রাশিতে এবং শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। ১৫ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। তার পরের দিন অর্থাৎ ১৬ মার্চ বুধ মীন রাশিতে প্রবেশ করে বুধাদিত্য যোগ গঠন করবে। ৩১ মার্চ বুধ মীন থেকে মেষ রাশিতে গমন করবে।

মার্চে এই ৪ গ্রহের রাশি পরিবর্তনে বৃষ-সহ ৫ রাশির জাতকদের দারুণ লাভ হবে। ক্যারিয়ারে উন্নতি এবং আর্থিক লাভ হবে। জেনে নিন, কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে মার্চ মাসে-

বৃষ রাশি
আর্থিক অবস্থার উন্নতি হবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। ক্যারিয়ারে চমৎকার সুযোগ পেতে পারেন। বর্তমানে যেখানে কাজ করছেন, সেখানে কর্মক্ষেত্রে কাজের পরিবেশ আরও ভালো থাকবে। আপনার পারফরম্যান্স প্রশংসনীয় হবে। আপনি বেতন বৃদ্ধি হতে পারে। এই মাসে নতুন কোনও কাজ শুরু করতে পারেন।

মিথুন রাশি
এই মাসে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। এর প্রভাবে আপনার সাহস বৃদ্ধি পাবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে। এই সময়ে নেওয়া ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্তগুলি ভবিষ্যতে খুব উপকারী হবে।

কর্কট রাশি
মার্চ মাস কর্কট রাশির জাতকদের ক্যারিয়ারের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন সুযোগ আসতে পারে। এই মাসে চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। এই মাসটি কর্মরত মহিলাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। এই মাসে কর্কট রাশির জাতকদের সম্মান বৃদ্ধি পাবে।

তুলা রাশি
মা লক্ষ্মীর কৃপা এই রাশির জাতকদের উপর থাকবে। এই জাতকরা কর্মক্ষেত্রে ভালো পারফরম্যান্সের জন্য সম্মানিত হবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। এ সময় শিক্ষার্থীরাও উচ্চ শিক্ষার ভালো সুযোগ পাবে। ব্যবসায়ীদের লাভ হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। তবে ব্যবসায়ীরা নতুন কোনও চুক্তি করার আগে ভালো ভাবে চিন্তা-ভাবনা করুন। বিবাহিত জীবনে মধুরতা থাকবে। সিঙ্গল জাতকরা জীবনসঙ্গী পেতে পারেন।

মীন রাশি
আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। বেতন বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা এই মাসে কাজের ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগ করার কথা ভাবতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications