ডিসেম্বরে ৪ গ্রহের রাশি পরিবর্তন, ভাগ্যোদয় হবে এই ৬ রাশির জাতকদের!

২০২১ সালের শেষ সূর্যগ্রহণ হবে ডিসেম্বর মাসে। এই গ্রহণ হবে ৪ ডিসেম্বর। এরপরে, ৫ ডিসেম্বর গ্রহের সেনাপতি এবং মহান পরাক্রমশালী মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে গোচর করবে। ৪ জানুয়ারি পর্যন্ত বৃশ্চিকেই অবস্থান করবে মঙ্গল। মঙ্গলের পর ৮ ডিসেম্বর সুখ, সমৃদ্ধি প্রদানকারী শুক্র গ্রহ মকর রাশিতে গোচর করবে। এরপর ১০ ডিসেম্বর ধনু রাশিতে বুধ গ্রহের গোচর হবে। ১৬ ডিসেম্বরে সূর্য ও বুধের যুতির ফলে ধনু রাশিতে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে। এর পরে, ডিসেম্বর মাসে উল্টো পথে হাঁটবে শুক্র। ১৯ ডিসেম্বর মকর রাশিতে বক্রি হবে শুক্র। তারপর, ২৯ ডিসেম্বর বুধ মকর রাশিতে প্রবেশ করবে এবং মাসের শেষে অর্থাৎ ৩০ ডিসেম্বর বক্রি গতিতে ধনু রাশিতে প্রবেশ করবে শুক্র।

Planets Transit In December 2021

ডিসেম্বর মাসে গ্রহগুলির এমন গতিবিধি ৬টি রাশির জন্য খুব শুভ হবে, সেই ভাগ্যবান রাশিগুলি হল - মেষ, মিথুন, কর্কট, সিংহ, ধনু এবং কুম্ভ।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন দেখা দেবে। চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে। অনেক ইচ্ছাও পূরণ হবে। পরিবারের পূর্ণ সাপোর্ট মিলবে। আয় বাড়বে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদেরও এই মাসটি খুব ভাল কাটবে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা আছে। চাকরিতে পদোন্নতি হবে। ব্যয় বাড়বে কিন্তু আয়ও বাড়বে। যারা বিয়ে করতে ইচ্ছুক, তাদের জন্য ভাল প্রস্তাব আসতে পারে। ব্যবসায়ীদের ভাগ্য ভাল হবে। চাকরিতে সাফল্যের সম্ভাবনা আছে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের কর্মজীবনে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স আগের থেকে ভাল হবে। বস আপনার উপর খুশি হবেন। পদোন্নতি পেতে পারেন। চাকরি পরিবর্তনেরও সম্ভাবনা আছে। ভালো চাকরির অফার আসতে পারে। ব্যবসায়ীদের জন্যও সময়টি সুখকর হবে। বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন। লভ পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে।

সিংহ রাশি

সিংহ রাশি

ডিসেম্বর মাসে সিংহ রাশির জাতকরা ভাল ফলাফল পাবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। বিবাহিত জীবনে সুখকর পরিবর্তন আসবে। পার্টনারশিপ ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। আয়ের নতুন উৎসও গড়ে উঠতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকারা সমাজে খ্যাতি ও সম্মান পাবেন। পদোন্নতি হতে পারে। কোর্ট-কাছারিতে যদি কোনো মামলা চলছে, তাহলে তার রায় আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনার আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জন্য এই মাসটি শুভ হবে। ধন লাভ হতে পারে। জমি ও বাড়ি কিনতে পারেন। পারিবারিক জীবন সুখের হবে। আয় বাড়তে পারে। ব্যবসায়ীরা এই সময়ে বড় সাফল্য পেতে পারেন। বেকারদের এই সময়ে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। লভ লাইফের জন্য এই সময়টি দুর্দান্ত। দাম্পত্য জীবন সুখের হবে। সম্পত্তি সংক্রান্ত লাভ পেতে পারেন।

X
Desktop Bottom Promotion