Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Planets Conjunction 2023: তুলা রাশিতে একসঙ্গে ৪ গ্রহের সমাগম, সোনার মতো চমকাবে ৪ রাশির ভাগ্য!
Planets Conjunction 2023: অক্টোবরে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। তবে এই মাসে তুলা রাশিতে ৪টি গ্রহের মিলন হবে। মঙ্গল এবং কেতু ইতিমধ্যেই তুলা রাশিতে অবস্থান করছে। এর পর ১৮ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে এবং ১৯ অক্টোবর বুধও আসবে তুলায়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলা রাশিতে এই চার গ্রহের সমাগম ৪ রাশির জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে। এই সময় এঁদের সর্বক্ষেত্রে সাফল্য লাভ সম্ভব।

মেষ রাশি
তুলা রাশিতে চার গ্রহের উপস্থিতি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। এই সময় স্বাস্থ্যের উন্নতি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও বড় পেমেন্ট ব্যবসায়ীদের হাতে আসলে তাদের স্থগিত থাকা পরিকল্পনাগুলি পুনরায় চালু করা হতে পারে। এই সময়ে বাড়ি এবং কর্মক্ষেত্রের পরিবেশ খুব ভাল থাকবে। পরিবারে সুখ, শান্তি থাকবে।
মিথুন রাশি
গ্রহের শুভ প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ হতে পারে। আটকে থাকা কাজগুলি এই সময় শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। ব্যবসায়ের বিষয়ে আপনার জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে যে কাজই করবেন না কেন, তাতেই সাফল্য লাভ হবে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন।
কন্যা রাশি
এই চার গ্রহের সংযোগ কন্যা রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। আর্থিক লাভ হতে পারে। কর্মক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হবে। বন্ধুবান্ধবদের কাছ থেকে ব্যবসায় বড় সাহায্যও পাবেন। পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। এই মাসে চাকরির ভালো অফার আসতে পারে।
মকর রাশি
অক্টোবর মাসে মকর রাশির জাতকদের পূজাপাঠের প্রতি আগ্রহ বাড়বে। মুলতুবি কাজগুলি এই সময় সম্পন্ন হবে। অফিসের মান-সম্মান বাড়বে। চাকরি ক্ষেত্রে কাঙ্খিত ফলাফল পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। পরিবারে সুখ, শান্তি থাকবে। এই মাসে নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications