Vastu tips: হাজার চেষ্টা করেও ক্যারিয়ারে অগ্রগতি নেই? নিমেষেই গায়েব হবে সমস্যা, মানুন বাস্তুর এই টোটকা

By Bhagysree Sarkar

Vastu tips: হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) গুরুত্ব অপরিসীম। কথিত আছে, বাস্তুর নিয়ম মেনে চললে আপনি আপনার জীবনে আসা সমস্ত বাধা দূর করতে পারবেন। আর আমাদের জীবনের একটি বড় সমস্যা হল টাকার সংকট। এই সমস্যার কারণে একজন ব্যক্তি তার জীবনে অর্থ আকর্ষণ করার জন্য আধ্যাত্মিক বা ধর্মীয় ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেন।

আপনি জানলে অবাক হবেন, শাস্ত্র মেনে চললে আপনার এই আর্থিক কষ্টও দূর হবে। সঙ্গেই বাড়িতে আপনারই সঙ্গে বাস করবেন দেবী লক্ষ্মী। আসুন জেনে নিই ঠিক কোন উপায়ে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।বাস্তুশাস্ত্র মতে, আপনার আর্থিক সমস্যার মূলে থাকতে পারে আপনার অজানা কিছু কাজ। তাই এই সমস্যা মেটাতে আপনি এলাচ (Cardamom) দিয়ে হওয়া কিছু প্রতিকারকে বেছে নিতে পারেন। দেখুন বিস্তারিত-

Cardamom
  • সমৃদ্ধির জন্য দান করুন

যখনই সম্ভব কোনও অভাবী ব্যক্তিকে একটি মুদ্রা দান করুন এবং তাকে সবুজ এলাচ খাওয়ান। উদারতার এই কাজটি আপনার জীবনে ইতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে। সঙ্গেই সমস্ত দুঃখ কষ্টও মেটাবে।

  • সমৃদ্ধির জন্য সাপ্তাহিক আশীর্বাদ

আরও সমৃদ্ধ জীবনের জন্য একটি হলুদ কাপড়ে পাঁচটি ছোট এলাচ বেঁধে বৃহস্পতিবার কোনও দরিদ্র ব্যক্তিকে দান করুন। এতেও আপনি উপকার পাবেন।

  • সমৃদ্ধির জন্য শুক্রকে শক্তিশালী করুন

বাস্তু মতে, শুক্র আপনার রাশিতে দুর্বল হলে একটি পাত্রে দুটি বড় এলাচ জল অর্ধেক না হওয়া পর্যন্ত ফুটিয়ে নিন। স্নানের সময় এই জল ব্যবহার করুন। তবে পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে ভুলবেন না। এতে আপনার সমস্যা অনেকটাই মিটে যাবে।

  • ক্যারিয়ারের অগ্রগতির জন্য

আপনি যদি আপনার ক্যারিয়ারে অগ্রগতি বা ব্যবসায় সাফল্য চান, তবে এলাচ ব্যবহার করুন। একটি ছোট এলাচ একটি সবুজ কাপড়ে মুড়িয়ে ঘুমানোর আগে আপনার বালিশের নীচে রাখুন। পরের দিন বাইরের লোককে এলাচ দিন। দেখবেন, খুব শীঘ্রই উপকার মিলবে।

  • সম্পদের জন্য এলাচ রাখুন

আপনি যদি উপরের ব্যবস্থাগুলি গ্রহণ করতে অক্ষম হন, তবে আপনার পার্সে পাঁচটি ছোট এলাচ রাখলেও সমস্যা মিটবে। এই ছোট কাজ আপনার জীবনে আর্থিক সমস্যা দূর করে, মা লক্ষ্মীকে আহ্বান করবে।

Story first published: Monday, November 25, 2024, 19:22 [IST]
X
Desktop Bottom Promotion